জাবিতে প্রথমবারের মতো অনলাইনে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত

জাবি প্রতিনিধি
২২ আগস্ট ২০২১, ২০:০৮আপডেট : ২২ আগস্ট ২০২১, ২০:০৮

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) ‘ইনস্টিটিউট অব রিমোট সেনসিং অ্যান্ড জিআইএস’-এর ২০২১-২০২২ শিক্ষাবর্ষে স্নাতকোত্তর শ্রেণির নিয়মিত প্রোগ্রামের ভর্তি পরীক্ষা অনলাইনে অনুষ্ঠিত হয়েছে। রবিবার (২২ আগস্ট) ইনস্টিটিউটের পক্ষ থেকে পাঠানো এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়।

বিবৃতিতে বলা হয়, ইনস্টিটিউট অব রিমোট সেনসিং অ্যান্ড জিআইএস’-এর জন্য গঠিত বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ভর্তি কমিটির নির্দেশনায় ইনস্টিটিউটের ভর্তি কমিটির মাধ্যমে অনলাইন পরীক্ষা কার্যক্রম সম্পন্ন হয়েছে।

এই অনলাইন ভর্তি পরীক্ষার তদারকি করেন বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. রাশেদা আখতার, ভর্তি কমিটির আহ্বায়ক ও ইনস্টিটিউট অব রিমোট সেনসিং অ্যান্ড জিআইএসের পরিচালক অধ্যাপক ড. শেখ তৌহিদুল ইসলাম, ভর্তি কমিটির সদস্য অধ্যাপক ড. লায়েক সাজ্জাদ এন্দেল্লাহ, অধ্যাপক ড. আরিফা সুলতানা, অধ্যাপক ড. সৈয়দ হাফিজুর রহমান ও অধ্যাপক ড. সোহেল আহমেদ।

এ বিষয়ে অধ্যাপক ড. শেখ তৌহিদুল ইসলাম বলেন, ‘বিশ্ববিদ্যালয় পর্যায়ে রিমোট সেনসিং এবং সংশ্লিষ্ট অন্যান্য জিওস্পেশিয়াল অ্যাপ্লিকেশন বিষয়ে স্নাতকোত্তর পর্যায়ে ভর্তি কার্যক্রম সম্পন্ন করার মধ্য দিয়ে স্যাটেলাইটের মাধ্যমে ধারণকৃত তথ্যের ব্যবহারের সুযোগ তৈরি হলো। এর মাধ্যমে বাংলাদেশ নতুন যুগে প্রবেশ করলো।’

উল্লেখ্য, ইনস্টিটিউট অব রিমোট সেনসিং অ্যান্ড জিআইএস বাংলাদেশে বিশ্ববিদ্যালয় পর্যায়ে প্রথম পোস্ট গ্র্যাজুয়েট ইনস্টিটিউট। বাংলাদেশে পাবলিক বিশ্ববিদ্যালয়ের প্রথম কোনও ইনস্টিটিউট হিসেবে এটি অনলাইন প্ল্যান্টফর্মে স্নাতকোত্তর শ্রেণির নিয়মিত প্রোগ্রামের ভর্তি পরীক্ষা গ্রহণ করেছে। ভর্তি পরীক্ষায় ২০টি আসনের বিপরীতে ১০৬ জন শিক্ষার্থী অংশ নেন।

/এমএএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক