ক্যাম্পাস খুলে পরীক্ষা নেওয়ার দাবিতে জবিতে মানববন্ধন

জবি প্রতিনিধি
২৬ আগস্ট ২০২১, ১৯:৪৫আপডেট : ২৬ আগস্ট ২০২১, ১৯:৪৫

ক্যাম্পাস দ্রুত খুলে দিয়ে পরীক্ষার তারিখ ঘোষণার দাবিতে মানববন্ধন করেছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) শিক্ষার্থীরা। বৃহস্পতিবার (২৬ আগস্ট) সকালে জবি ক্যাম্পাসের শান্ত চত্বর এলাকায় এ কর্মসূচি পালন করেন তারা। 

এ সময় দ্রুত ক্যাম্পাস খুলে দিয়ে পরীক্ষার তারিখ ঘোষণা, শিক্ষক-শিক্ষার্থীদের জন্য বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসেই করোনা টিকার বুথ স্থাপন, গুচ্ছ ভর্তি পরীক্ষার ফি হ্রাস এবং দ্রুততম সময়ের মধ্যে জবির নবনির্মিত বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব হলে সিট বরাদ্দ করে ছাত্রীদের হলে তোলার দাবি জানান তারা।

ফাইন্যান্স বিভাগের শিক্ষার্থী আলিম দেওয়ান বলেন, ‘দেড় বছরেরও বেশি সময় ধরে বিশ্ববিদ্যালয় বন্ধ থাকায় শিক্ষার্থীরা হতাশাগ্রস্ত হয়ে গেছে। প্রশাসনের উচিত বিশ্ববিদ্যালয় কীভাবে খোলা যায় সেজন্য একটি যৌক্তিক রোডম্যাপ তৈরি করা। এখন দেয়ালে পিঠ ঠেকে গেছে। দ্রুততম সময়ের মধ্যে বিশ্ববিদ্যালয় খুলে দেওয়া আর পরীক্ষা গ্রহণ ছাড়া কোনও বিকল্প নেই।’

মনোবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী ফাতেমা মেঘলা বলেন, ‘প্রশাসন ছাত্রী হলের বরাদ্দ নিয়ে অনেকদিন ধরে লুকোচুরি করছে। উদ্বোধনের এতদিন পেরিয়ে গেলেও হলের সিট বরাদ্দ ও নীতিমালা ঠিক করতে না পারা প্রশাসনের দৈন্যতাকে সামনে এনেছে। আমরা দ্রুত হলের নীতিমালা ও সিট বরাদ্দ চাই।’

/আইএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম