বিশ্ববিদ্যালয় খোলার দাবিতে জাহাঙ্গীরনগরে আবার প্রতীকী ক্লাস

জাবি প্রতিনিধি 
২৯ আগস্ট ২০২১, ১৬:৩২আপডেট : ২৯ আগস্ট ২০২১, ১৬:৩২

করোনাভাইরাস মহামারিতে প্রায় দেড় বছর বন্ধ থাকা শিক্ষাপ্রতিষ্ঠান খোলার দাবিতে দ্বিতীয় দিনের মতো জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) প্রতীকী ক্লাস হয়েছে।

বিশ্ববিদ্যালয়ের পরিবেশ বিজ্ঞান বিভাগের অধ্যাপক জামাল উদ্দিন রুনু রবিবার (২৯ আগস্ট) দুপুর সাড়ে ১২টা থেকে এক ঘণ্টার এ ক্লাস নেন। বিশ্ববিদ্যালয়ের নতুন কলা ভবনের নিচতলার করিডোরে বিভিন্ন বিভাগের ২০-২৫ জন শিক্ষার্থী উপস্থিত হন।

এর আগে ২৬ আগস্ট একই দাবিতে শহীদ মিনার প্রাঙ্গণে প্রতীকী ক্লাস নিয়েছিলেন দর্শন বিভাগের অধ্যাপক রায়হান রাইন।

অধ্যাপক জামাল উদ্দিন রুনু সাংবাদিকদের বলেন, বিশ্ববিদ্যালয় খোলার ব্যাপারে সরকারের আন্তরিকতা নিয়ে যথেষ্ট সন্দেহ রয়েছে। ইতোমধ্যে অনলাইনে ক্লাস ও পরীক্ষা নিয়ে অনুভব করতে পেরেছি, অনলাইনে ভালোভাবে পাঠদান করা সম্ভব না। আবার পরীক্ষা পদ্ধতিতেও একটা বিশৃঙ্খলা দেখা যাচ্ছে। এসব সমস্যা সমাধানের জন্য অবিলম্বে বিশ্ববিদ্যালয় খুলে দিয়ে ক্লাস-পরীক্ষা সশরীরে নেওয়া উচিত। এর আগে শুক্রবার রাতে তিনি এই ক্লাস নেওয়ার ঘোষণা দেন।

প্রতীকী ক্লাসে অংশ নেওয়া নৃ-বিজ্ঞানের শিক্ষার্থী ইয়াসির আরাফাত বলেন, আমরা চাই, বিশ্ববিদ্যালয় খুলে দেওয়া হোক। বিশ্ববিদ্যালয় খোলার মাধ্যমে জ্ঞানতাত্ত্বিক এবং গবেষণাগত প্রক্রিয়া আবার চালু হোক। যাতে এই জ্ঞানতাত্ত্বিক এবং গবেষণাগত উদ্ভাবনের মধ্য দিয়ে মহামারির কারণে যে বায়োলজিক্যাল, অর্থনৈতিক ও সামাজিক ক্ষতি হয়েছে সে ক্ষতিগুলো যেন দ্রুত কাটিয়ে উঠতে পারি। 

করোনা প্রাদুর্ভাব শুরুর পর গত বছর ১৭ মার্চ থেকে সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রয়েছে। শিক্ষাপ্রতিষ্ঠান খুলতে একাধিকবার তারিখ ঘোষণা করলেও পরে তা বাতিল করে সরকার।

/এএম/
সম্পর্কিত
তিন দিনের আল্টিমেটাম দিয়ে আন্দোলন স্থগিত করলেন জাবি শিক্ষার্থীরা
জাবিতে ধর্ষণচেষ্টা: রাতভর বিক্ষোভের পর সকালে প্রক্টর অফিসে তালা
জাবিতে ধর্ষণচেষ্টা: প্রক্টরিয়াল বডির পদত্যাগ দাবি শিক্ষার্থীদের
সর্বশেষ খবর
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম