জাতীয় শিক্ষা দিবসের আগে শিক্ষাপ্রতিষ্ঠান খোলার দাবি

ঢাবি প্রতিনিধি
০১ সেপ্টেম্বর ২০২১, ১৪:৫০আপডেট : ০১ সেপ্টেম্বর ২০২১, ১৪:৫০

আগামী ১৭ সেপ্টেম্বর জাতীয় শিক্ষা দিবসের আগে শিক্ষাপ্রতিষ্ঠান খোলাসহ বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের পাশাপাশি দেশের সকল শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের ভ্যাকসিনের আওতায় আনার দাবি জানিয়েছে একদল শিক্ষার্থী।

বুধবার (১ সেপ্টেম্বর) সকাল ১১টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের পাদদেশে আয়োজিত এক ছাত্র সমাবেশে এ দাবি জানান তারা। 

সমাবেশে শিক্ষার্থীরা বলেন, ‘সেপ্টেম্বরের মধ্যে শিক্ষাপ্রতিষ্ঠান না খুললে আমরা ক্যাম্পাসে ক্যাম্পাসে ক্লাস করব। রাজু ভাস্কর্যে, অপরাজেয় বাংলায় ক্লাস নেবো। আর যদি প্রয়োজন পড়ে তাহলে ক্লাস রুমের দরজার তালা ভেঙে আমরা ক্লাস শুরু করব। আগামী ১৭ সেপ্টেম্বরের মধ্যে যদি শিক্ষাপ্রতিষ্ঠান খোলার ঘোষণা না আসে তাহলে ১৭ সেপ্টেম্বর জাতীয় শিক্ষা দিবসে বিকাল চারটায় শাহবাগে ছাত্র গণসমাবেশ অনুষ্ঠিত হবে। আমরা জাতীয় শিক্ষা দিবসে শিক্ষাপ্রতিষ্ঠান খোলার দাবিতে আন্দোলন করতে করতে আমাদের শহীদদের স্মরণ করব।’

এসময় তারা আরও বলেন, ‘বিশেষজ্ঞদের মতামত অনুযায়ী বিশ্ববিদ্যালয় খোলা রেখেই তেমন শিক্ষার্থীদের স্বাস্থ্য নিরাপত্তা নিশ্চিত করা সম্ভব। কিন্তু সরকার শিক্ষার্থীদের বাসায় রেখে অন্য সব চালাচ্ছে। এর কারণ সরকার শিক্ষার্থীদের প্রতি সংবেদনশীল না। সরকার জ্ঞানকে ভয় পায়। স্বৈরাচারী শাসন ব্যবস্থার একটি বৈশিষ্ট্য হলো তারা যে কোন মূল্যেই জ্ঞানকে স্তিমিত করতে চায়। স্বৈরাচারী শাসন ব্যবস্থার কারণেই সরকার শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রেখেছে।’

বাংলাদেশ ছাত্র ফেডারেশনের কেন্দ্রীয় সভাপতি মিতু সরকারের সঞ্চালনায় সমাবেশে বক্তব্য রাখেন ছাত্র ফেডারেশনের সাধারণ সম্পাদক জাহিদ সুজন, ছাত্র ইউনিয়নের সহ-সভাপতি অনিক রায়, সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্ট (মার্কসবাদী) ঢাবি শাখার সভাপতি সালমান সিদ্দিকীসহ আরও অনেকে। 

/এনএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম