জবি সাংবাদিক সমিতির নেতৃত্বে রবিউল-জোবায়ের 

জবি প্রতিনিধি
০১ সেপ্টেম্বর ২০২১, ১৬:১৫আপডেট : ০১ সেপ্টেম্বর ২০২১, ১৭:১৫

জগন্নাথ বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির সভাপতি নির্বাচিত হয়েছেন দ্য নিউ এজের বিশ্ববিদ্যালয় প্রতিনিধি রবিউল আলম ও বিনা প্রতিদ্বন্দ্বিতায় সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন দৈনিক ইত্তেফাকের বিশ্ববিদ্যালয় প্রতিনিধি আহসান জোবায়ের।

বুধবার সকাল ১০টায় সাংবাদিক সমিতির নির্বাচনের ফলাফল প্রকাশ করা হয়। এর আগে গত ২৮ আগস্ট অনলাইনের মাধ্যমে ভোটগ্রহণ হয়। মোট ৩৭ জন ভোটারের মধ্যে ৩৩ জন ভোটাধিকার প্রয়োগ করেন।

জবিসাসের নির্বাচনে সবচেয়ে বেশি প্রতিদ্বন্দ্বিতা হয়েছে সহ-সভাপতি পদে। এতে ১৮ ভোট পেয়ে সহ-সভাপতি নির্বাচিত হন দৈনিক যায়যায়দিনের মহিউদ্দিন রিফাত। 

এ ছাড়া যুগ্ম সাধারণ সম্পাদক পদে ২২ ভোট পেয়ে আজকের পত্রিকার হারুনুর রশিদ, বিনা প্রতিদ্বন্দ্বিতায় সাংগঠনিক সম্পাদক পদে দৈনিক আমাদের সময়ের মাহমুদুল হাসান তানভীর, ১৮ ভোট পেয়ে অর্থ সম্পাদক পদে কালের কণ্ঠের মাসুদ রানা, দফতর, প্রচার ও প্রকাশনা সম্পাদক পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় বাংলাদেশ টুডের নাকিবুল আহসান নিশাদ, কার্যনির্বাহী সদস্য-১ পদে জাগো নিউজের রায়হান আহমেদ, কার্যনির্বাহী সদস্য-২ পদে দৈনিক মানবজমিনের জয়নুল হক ও বাংলাদেশের খবরের ইমরান হুসাইন যৌথভাবে নির্বাচিত হন।

/এএম/
সম্পর্কিত
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম