হাবিপ্রবির প্রক্টর অধ্যাপক মামুনুর রশীদ

হাবিপ্রবি সংবাদদাতা
০১ সেপ্টেম্বর ২০২১, ১৭:৩৮আপডেট : ০১ সেপ্টেম্বর ২০২১, ১৮:৪৬

হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (হাবিপ্রবি) প্রক্টরের দায়িত্ব পেয়েছেন গণিত বিভাগের অধ্যাপক ড. মো. মামুনুর রশীদ। একই সঙ্গে সহকারী প্রক্টরের দায়িত্ব পেয়েছেন বায়োকেমিস্ট্রি অ্যান্ড মলিকুলার বিভাগের সহযোগী অধ্যাপক ড. মো. ইয়াছিন প্রধান।

মঙ্গলবার (৩১ আগস্ট) বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এম কামরুজ্জামানের অনুমোদনক্রমে ও বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অধ্যাপক মো. ফজলুল হক স্বাক্ষরিত এক অফিস আদেশে বিষয়টি জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, 'বিশ্ববিদ্যালয়ের প্রক্টর মো. খালেদ হোসেনকে অব্যাহতি দিয়ে তার স্থলে মো. মামুনুর রশীদকে নিযুক্ত করা হলো। সেই সঙ্গে সহযোগী অধ্যাপক ইয়াছিন প্রধানকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সহকারী প্রক্টর পদে নিযুক্ত করা হলো।'

প্রক্টরের দায়িত্ব পাওয়ার পর ড. মো. মামুনুর রশীদ বলেন, 'আমাকে প্রক্টরের দায়িত্ব দেওয়ায় উপাচার্যকে ধন্যবাদ জানাচ্ছি। তিনি আমাকে যে দায়িত্ব দিয়েছেন তা পালনে যথাসাধ্য চেষ্টা করবো।'

গ্রুপিংমুক্ত ক্যাম্পাস গঠনের ব্যাপারে তিনি বলেন, 'আমি ব্যক্তিগতভাবে গ্রুপিংয়ের বিরোধীতা করি। বিশ্ববিদ্যালয় কোনও গ্রুপিংয়ের জায়গা নয়। হাবিপ্রবিকে বিশ্ব দরবারে তুলে ধরতে যেভাবে কাজ করা দরকার, যেভাবেই কাজ করে যাবো'।

/এএম/
সম্পর্কিত
হাবিপ্রবিতে সংঘর্ষ ও ভাঙচুর: ৩১ শিক্ষার্থী সাময়িক বহিষ্কার 
পা দিয়ে লিখে বিশ্ববিদ্যালয়ে মেধা তালিকায় স্থান পেলেন সেই মানিক
হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়বিশ্ববিদ্যালয়ের চার কর্মকর্তা ও এক শিক্ষার্থীকে পুলিশে দিলেন বৈষম্যবিরোধীরা
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম