হাবিপ্রবির জেনেটিক্স অ্যান্ড এনিমেল ব্রিডিং বিভাগের চেয়ারম্যান ড. রাশেদুল

হাবিপ্রবি প্রতিনিধি
০৫ সেপ্টেম্বর ২০২১, ১৯:২৭আপডেট : ০৫ সেপ্টেম্বর ২০২১, ১৯:২৭

হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (হাবিপ্রবি) ভেটেরিনারি অ্যান্ড এনিমেল সায়েন্স অনুষদের জেনেটিক্স অ্যান্ড এনিমেল ব্রিডিং বিভাগের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন সহযোগী অধ্যাপক ড. মো. রাশেদুল ইসলাম। 

রবিবার (৫ সেপ্টেম্বর) উপাচার্য অধ্যাপক ড. এম. কামরুজ্জামানের অনুমোদনক্রমে ও বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অধ্যাপক ডা. মো. ফজলুল হক স্বাক্ষরিত এক অফিস আদেশের মাধ্যমে বিষয়টি জানানো হয়। 

অফিস আদেশে বলা হয়, ‘জেনেটিক্স অ্যান্ড এনিমেল ব্রিডিং বিভাগের চেয়ারম্যান পদে নিযুক্ত অধ্যাপক ড. আব্দুল গফফার মিয়া রাজশাহী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নাটোর) উপাচার্য হিসেবে নিয়োগপ্রাপ্ত হওয়ায় তাকে চেয়ারম্যান পদের দায়িত্ব হতে অব্যাহতি দিয়ে বিশ্ববিদ্যালয় আইনের ২৫ ধারার বিধৃত বিধিমূলে সংশ্লিষ্ট বিভাগের সহযোগী অধ্যাপক ড. মো. রাশেদুল ইসলামকে পরবর্তী তিন (৩) বছর মেয়াদে বিভাগীয় চেয়ারম্যান পদে নিযুক্ত করা হলো।’

এর আগে অধ্যাপক ড. রাশেদুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের শেখ রাসেল হলের সহকারী হল সুপার, ছাত্র পরামর্শ ও নির্দেশনা বিভাগের সহকারী পরিচালক, সহকারী প্রক্টর, শিক্ষক-কর্মকর্তা ক্লাবের কোষাধ্যক্ষের দায়িত্ব পালন করেছেন। বর্তমানে তিনি অতিরিক্ত দায়িত্ব হিসেবে শেখ রাসেল হলের হল সুপারের দায়িত্ব পালন করছেন। 

ড. মো. রাশেদুল ইসলাম বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়, ময়মনসিংহ থেকে স্নাতক ও স্নাতকোত্তর সম্পন্ন করেন। এরপর ২০১০ সালে তিনি হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের জেনেটিক্স অ্যান্ড এনিমেল ব্রিডিং বিভাগের প্রভাষক হিসেবে যোগদান করেন। পরবর্তীতে তিনি ব্রিটিশ সরকার প্রদত্ত কমনওয়েলথ স্কলারশিপ পেয়ে যুক্তরাজ্যের ইউনিভার্সিটি অফ দি ওয়েস্ট অফ স্কটল্যান্ড হতে বায়োটেকনোলজিতে স্নাতকোত্তর করেন। স্নাতকোত্তর অধ্যায়নকালীন তিনি চোখের বন্ধ্যাত্বে পরজীবীর প্রভাব নিয়ে গবেষণা করেন। এরপর জাপান সরকার প্রদত্ত মনবুশো স্কলারশিপ পেয়ে জাপানের কিউশু ইউনিভার্সিটি হতে প্রাণীতে এমব্রায়ো ইমপ্লান্টেশনের (গর্ভধারণকালীন) ইন ভিট্রো মডেলের ওপর গবেষণার মাধ্যমে পিএইচডি ডিগ্রী অর্জন করেন। 

/এনএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম