অক্টোবরের মাঝামাঝি খুলবে রাজশাহী বিশ্ববিদ্যালয়

রাবি প্রতিনিধি 
১৪ সেপ্টেম্বর ২০২১, ১৫:২৮আপডেট : ১৪ সেপ্টেম্বর ২০২১, ১৫:২৮

আগামী মাসের (অক্টোবর) মাঝামাঝি সময়ে রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) খুলে দেওয়া হবে। এ ব্যাপারে পরিকল্পনা করা হচ্ছে। মঙ্গলবার (১৪ সেপ্টেম্বর) দুপুরে বাংলা ট্রিবিউনকে এ তথ্য জানিয়েছেন রাবি উপাচার্য অধ্যাপক গোলাম সাব্বির সাত্তার তাপু। 

তিনি বলেন, আগামী মাসের মাঝামাঝি সময়ে বিশ্ববিদ্যালয় খোলার পরিকল্পনা চলছে। তবে এই সময়ের মধ্যে সব শিক্ষার্থীকে কমপক্ষে প্রথম ডোজ করোনার টিকা নিতে হবে। যেসব শিক্ষার্থী এখনও সুরক্ষা অ্যাপের মাধ্যমে টিকার নিবন্ধন রেজিস্ট্রেশন করেনি, তাদেরকে আগামী ২৭-২৮ সেপ্টেম্বরের মধ্যে অবশ্যই করতে হবে। কোনও শিক্ষার্থী যদি বাইরে থেকে টিকা নিতে না পারে, তাহলে তাদের জন্য বিশ্ববিদ্যালয়ে টিকার ব্যবস্থা করা হবে। 

রাবি উপাচার্য আরও বলেন, যেসব শিক্ষার্থীর জাতীয় পরিচয়পত্র নেই, তারা যেন জন্ম নিবন্ধন সনদের মাধ্যমে নিবন্ধন করতে পারে সে বিষয়টি ভাবা হচ্ছে।

এদিকে মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের উপাচার্যদের এক ভার্চুয়াল বৈঠকে শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, দেশের বিশ্ববিদ্যালয়গুলোর শিক্ষার্থী, শিক্ষক ও কর্মকর্তা-কর্মচারী সবাইকে আগামী ২৭ সেপ্টেম্বরের মধ্যে টিকার জন্য সুরক্ষা অ্যাপে নিবন্ধন সম্পন্ন করতে হবে। নিবন্ধন সম্পন্ন হলে শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের মেডিক্যাল সেন্টারে গিয়েও টিকা নিতে পারবে। 

তিনি আরও বলেন, সিন্ডিকেট ও অ্যাকাডেমিক কাউন্সিল সিদ্ধান্ত নিয়ে ২৭ সেপ্টেম্বরের পরে যেকোনও দিন বিশ্ববিদ্যালয় খুলে দিতে পারবে।

/এসএইচ/
সম্পর্কিত
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে দুই উপ-উপাচার্য নিয়োগ
রাজশাহী বিশ্ববিদ্যালয় উপাচার্য দফতরে ফুল-উপহার নিয়ে প্রবেশ নিষিদ্ধ
রাবির ১১ হলে ‘নিষিদ্ধ’ ছাত্রলীগের নতুন কমিটি ঘোষণা, ছাত্রদল বলছে হাস্যকর
সর্বশেষ খবর
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম