বিশ্ববিদ্যালয় খোলার দাবিতে আনু মুহাম্মদের প্রতীকী ক্লাস

জাবি প্রতিনিধি
১৬ সেপ্টেম্বর ২০২১, ১৬:৫৯আপডেট : ১৬ সেপ্টেম্বর ২০২১, ১৬:৫৯

বিশ্ববিদ্যালয় খুলে দেওয়ার দাবিতে এবার প্রতীকী ক্লাস নিয়েছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) অর্থনীতি বিভাগের অধ্যাপক আনু মুহাম্মদ। বৃহস্পতিবার (১৬ সেপ্টেম্বর) বেলা ১২টার দিকে বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান অনুষদ ভবনের নিচতলার গ্যালারিতে এই প্রতীকী ক্লাস অনুষ্ঠিত হয়। ক্লাসে বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

এর আগে, ২৬ আগস্ট একই দাবিতে দর্শন বিভাগের অধ্যাপক রায়হান রাইন, ২৯ আগস্ট পরিবেশ বিজ্ঞান বিভাগের অধ্যাপক জামাল উদ্দিন রুনু এবং ১২ সেপ্টেম্বর নৃবিজ্ঞান বিভাগের অধ্যাপক মানস চৌধুরী প্রতীকী ক্লাস নিয়েছিলেন।

প্রতীকী ক্লাস শেষে অধ্যাপক আনু মুহাম্মদ বলেন, ‘অনেক আগেই স্কুল-কলেজ-বিশ্ববিদ্যালয় খুলে দেওয়া উচিত ছিল। পৃথিবীর বেশিরভাগ দেশেই খুলে দেওয়া হয়েছে। বাংলাদেশ কয়েকটা দেশের মধ্যে একটি, যেখানে এতদিন পর্যন্ত স্কুল-কলেজ-বিশ্ববিদ্যালয় বন্ধ ছিল। বিশ্ববিদ্যালয় এখন পর্যন্ত খুব ধীর গতিতে চলছে, খোলার বিষয়ে আগেই কর্তৃপক্ষের আগ্রহী হওয়া উচিত ছিল।’

‘জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের খোলার বিষয়ে অনাগ্রহটাই প্রধান, না খুলতে পারলেই তারা বাঁচে’ বলে মন্তব্য করেন এ শিক্ষক।

এর আগে, বুধবার (১৫ সেপ্টেম্বর) রাতে তিনি ক্লাস নেওয়ার ঘোষণা দেন। ক্লাসের বিষয় ছিল ‘বাংলাদেশের উন্নয়নে শিক্ষা ও স্বাস্থ্য খাত’।

প্রতীকী ক্লাসে অংশ নেওয়া নাটক ও নাট্যতত্ত্ব বিভাগের শিক্ষার্থী অর্ণব সিদ্দিকী বলেন, ‘কর্তৃপক্ষ বিশ্ববিদ্যালয় খোলা নিয়ে সুনির্দিষ্ট কোনও পরিকল্পনা এখনও শিক্ষার্থীদের দেখাতে পারেনি। সেই তাগিদ থেকেই আমাদের প্রতিবাদী ক্লাসে অংশ নেওয়া। স্কুল-কলেজ এ মাসেই খুলে দিয়েছে, বিশ্ববিদ্যালয় বন্ধ রাখার কোনও যৌক্তিকতা নেই।’

/এফআর/
সম্পর্কিত
বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের লেনদেন ব্যাংক ও এমএফএসের জন্য উন্মুক্ত করার সুপারিশ 
পাঁচ বিশ্ববিদ্যালয় কেন অস্থির, কারা করছে আন্দোলন
বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের থেকে বেতন নিলে শাস্তির মুখে পড়বে প্রতিষ্ঠান
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম