কর্তৃপক্ষের সিদ্ধান্তের বিরুদ্ধে জাবি শিক্ষার্থীরা, মশাল মিছিলের ডাক

জাবি প্রতিনিধি
২৩ সেপ্টেম্বর ২০২১, ০৯:৫৩আপডেট : ২৩ সেপ্টেম্বর ২০২১, ০৯:৫৩

৩০ সেপ্টেম্বরের মধ্যে ক্যাম্পাস ও হল খোলার দাবিতে বৃহস্পতিবার (২৩ সেপ্টেম্বর) সন্ধ্যায় মশাল মিছিলের ডাক দিয়েছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) একদল শিক্ষার্থী। বুধবার (২২ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্রে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ কর্মসূচির ঘোষণা দেওয়া হয়।

সম্মেলনে শিক্ষার্থীরা অভিযোগ করেন, আমরা এই প্রশাসনকে দেখেছি নিজেদের স্বার্থে সিন্ডিকেট ডেকে দুই ঘণ্টার মধ্যে হল বন্ধের সিদ্ধান্ত নিতে। এখন অনেক বিশ্ববিদ্যালয় যখন খুলে দেওয়ার সিদ্ধান্ত নিচ্ছে তখন আমাদের বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ অ্যাকাডেমিক কাউন্সিল ও সিন্ডিকেট সভা নিয়ে গড়িমসি করছে। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন দর্শন বিভাগের ৪৫ ব্যাচের শিক্ষার্থী রিয়াজুল ইসলাম রিহান।

এসময় রিহান বলেন, ‘উপাচার্য অধ্যাপক ফারজানা ইসলাম বলেছেন ১৫ অক্টোবরের পর যেকোনও দিন বিশ্ববিদ্যালয় খুলে দেওয়া হতে পারে। আমরা তার এই বক্তব্য প্রত্যাখ্যান করছি।’

তিনি আরও বলেন, বিশ্ববিদ্যালয় সচল করার অনুকূল পরিবেশ তৈরি হওয়ার পরেও আরও এক মাস কালক্ষেপনের সিদ্ধান্ত শিক্ষার্থীদের জন্য মরার ওপর খাড়ার ঘায়ের মতো। শিক্ষার্থীরা এই অন্যায় সিদ্ধান্ত মানবে না। আমরা চাই ৩০ সেপ্টেম্বরের মধ্যে হল খুলে দেওয়া হোক, আমরা ক্লাসে ফিরতে চাই, আমরা নিয়মিত শিক্ষা কার্যক্রমে ফিরতে চাই। 

সংবাদ সম্মেলন শেষে ৩০ সেপ্টেম্বরের মধ্যে হল খোলার দাবিতে বৃহস্পতিবার সন্ধ্যায় শহীদ মিনার থেকে মশাল মিছিলের ঘোষণা দেওয়া হয়।

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন ছাত্র ইউনিয়ন জাবি সংসদের সাধারণ সম্পাদক রাকিবুল রনি ও সাংগঠনিক সম্পাদক তাসবিবুল গণি নিলয় এবং বিশ্ববিদ্যালয় শাখা সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের আহবায়ক শোভন রহমান ও সাধারণ সম্পাদক আবু সাইদসহ প্রমুখ ছাত্রনেতারা।

 

/টিটি/
সম্পর্কিত
পাঁচ বিশ্ববিদ্যালয় কেন অস্থির, কারা করছে আন্দোলন
তিন দিনের আল্টিমেটাম দিয়ে আন্দোলন স্থগিত করলেন জাবি শিক্ষার্থীরা
এবার জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে প্রশাসনিক ভবনে তালা দিলেন শিক্ষার্থীরা
সর্বশেষ খবর
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম