ঢাকায় আন্তর্জাতিক আন্তঃবিশ্ববিদ্যালয় স্বল্পদৈর্ঘ চলচ্চিত্র উৎসব শুরু হচ্ছে আজ

ঢাবি প্রতিনিধি
২৫ সেপ্টেম্বর ২০২১, ১৬:২২আপডেট : ২৫ সেপ্টেম্বর ২০২১, ১৬:২৩

রাজধানীর শিল্পকলা একাডেমিতে আজ থেকে শুরু হচ্ছে আন্তর্জাতিক আন্তঃবিশ্ববিদ্যালয় স্বল্পদৈর্ঘ চলচ্চিত্রের ১৩তম আসর। জাতিসংঘের শরণার্থী বিষয়ক হাইকমিশনারের (ইউএনএইচসিআর) সহযোগিতায় তিন দিনব্যাপী এ উৎসব আয়োজন করতে যাচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয় চলচ্চিত্র সংসদ (ডিইউএফএস)।

আজ শনিবার (২৫ সেপ্টেম্বর) এই চলচ্চিত্র উৎসবের অফিশিয়াল স্ক্রিনিং হচ্ছে, আগামী ৩০ সেপ্টেম্বর বসুন্ধরা শপিং কমপ্লেক্সের স্টার সিনেপ্লেক্স অনুষ্ঠিত হবে পুরস্কার বিতরণী অনুষ্ঠান। এ অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত থাকবেন তথ্য যোগাযোগ বিভাগের প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রফেসর এবং উপ- উপাচার্য ড. আ স ম মাকসুদ কামাল।

সংগঠনটির এক প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, প্রতিবছর দেশীয় সমৃদ্ধ সংস্কৃতি এবং ইতিহাসের সাথে পুরো বিশ্বকে পরিচয় করানোর জন্য এ উৎসবের আয়োজন করা হয়ে আসছে উৎসবটি। এ বছরের আয়োজনের মূলবিষয় হল ‘নকশী কাঁথা’।

প্রসঙ্গত, ২০০৭ সালে বিশ্বব্যাপী তরুণ ও মেধাবী বিশ্ববিদ্যালয়গামী চলচ্চিত্র নির্মাতাদের, তাদের প্রতিভা প্রদর্শনীর জন্য ‘টেক ইওর ক্যামেরা, ফ্রেম ইওর ড্রিম’ এই মূলমন্ত্র নিয়ে যাত্রা শুরু করে আন্তর্জাতিক আন্তঃবিশ্ববিদ্যালয় স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র উৎসব।

/ইউএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম