জুমে পরীক্ষা চলাকালেই পরীক্ষার্থী জানালেন- ‘মা আর নেই’

ঢাবি প্রতিনিধি
২৬ সেপ্টেম্বর ২০২১, ১৬:৩৫আপডেট : ২৬ সেপ্টেম্বর ২০২১, ১৬:৩৫

ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) বিভিন্ন বিভাগের পরীক্ষা হচ্ছে অনলাইনে। সেই ধারাবাহিকতায় আজ রবিবার (২৬ সেপ্টেম্বর) প্রথম বর্ষের ইংরেজি বিভাগের সেমিস্টার ফাইনাল পরীক্ষা চলছিল। আর সবার মতো জুম প্ল্যাটফর্মে পরীক্ষায় অংশ নেন মোহাম্মদ রাজীব। পরীক্ষা শুরুর আধা ঘণ্টা পর কান্নায় ভেঙে পড়েন তিনি। পরীক্ষায় দায়িত্বরত শিক্ষকের কাছে মায়ের অসুস্থতার কথা বলে ‘লিভ’ নেওয়ার অনুমতি চান।

কিছুক্ষণ পর মোবাইল নম্বরে কল করে ওই শিক্ষককে রাজীব কাঁদতে কাঁদতে বলেন, ‘আমার মা আর নেই’। এ খবর পাওয়ার পর তার সহপাঠীদের মাঝে নেমে এসেছে শোকের ছায়া। রাজীবের সহপাঠীরা সামাজিক যোগাযোগ মাধ্যমে শোক প্রকাশ করেন। 

রাজীবের এক বন্ধু মো. শরিফ মিয়া, তিনিও পরীক্ষা দিচ্ছিলেন একই ক্লাশরুমে। শরিফ মিয়া বলেন, পরীক্ষা শুরু হওয়ার আধঘণ্টা পরেই কে যেন হঠাৎ চিৎকার করে ওঠে। লেখা বন্ধ রেখে হঠাৎ মোবাইলের ডিসপ্লের দিকে তাকাতেই দেখি বন্ধু রাজীবের চোখের পানি ঝরছে। শুধু আর্তনাদ করে বলছে- ম্যাম, আমি কি লিভ নিতে পারি? আমি কি বের হয়ে যেতে পারি? আমার মা খুব অসুস্থ, মা কেমন যেন করছে’।

এরপর সঙ্গে সঙ্গে তাকে লিভ নেওয়ার অনুমতি দেন ওই শিক্ষিকা। শরিফ মিয়া জানান, রাজিব আর পরীক্ষায় ফেরেনি, পরীক্ষাও দেয়নি। পরীক্ষা শেষ হওয়ার পরেই জানতে পারলাম রাজিবের মা আর দুনিয়ায় নাই।’

/ইউএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক