প্রধানমন্ত্রীর জন্মদিন পালনেও বিভক্ত শাবি ছাত্রলীগ 

শাবি প্রতিনিধি
২৯ সেপ্টেম্বর ২০২১, ১২:৩১আপডেট : ২৯ সেপ্টেম্বর ২০২১, ১২:৩১

প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৫তম জন্মদিন উপলক্ষে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের নেতাকর্মীরা দুই ভাগে বিভক্ত হয়ে বিভিন্ন কর্মসূচি পালন করেছেন।

শাখা ছাত্রলীগের সাবেক পরিবেশ বিষয়ক সম্পাদক মো. খলিলুর রহমান, সাবেক উপ-দফতর সম্পাদক সজিবুর রহমান, সাবেক উপ-ত্রাণ ও দুর্যোগ বিষয়ক সম্পাদক ইমরান আহমেদ চৌধুরী, সাবেক সদস্য আশরাফ কামাল আরিফ, আবদুল্লাহ আল রোমান, মাহবুবুর রহমান, ময়নুল ইসলাম, ছাত্রলীগ নেতা সাব্বির হোসেন, তারেক হালিমী ও অন্যান্য ছাত্রনেতাদের নেতৃত্বে এক গ্রুপ ক্যাম্পাসে আনন্দ মিছিল, দোয়া মাহফিল, বৃক্ষরোপণ ও খাদ্য বিতরণসহ বিভিন্ন কর্মসূচি পালন করে।

অপরদিকে ছাত্রলীগের সাবেক সিনিয়র যুগ্ম-সম্পাদক হাফিজ আল আসাদ, সাবেক সহ-সম্পাদক মো. মোশারফ হোসেন, ছাত্রলীগ নেতা রাকিবুল হাসান মিলনসহ অন্যান্য নেতাকর্মীদের নেতৃত্বে কেক কাটা, আনন্দ মিছিল, বৃক্ষরোপণ এবং প্রধানমন্ত্রীর সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

জানা যায়, মঙ্গলবার (২৮ সেপ্টেম্বর) বিকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন উপলক্ষে তারা ক্যাম্পাসে আনন্দ মিছিল বের করে শাখা ছাত্রলীগের একাংশ। পরবর্তীতে বাদ আসর এ উপলক্ষে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে দোয়া মাহফিলের আয়োজন করা হয়। এরপর অসহায়দের মধ্যে খাবার বিতরণ এবং ক্যাম্পাসের বিভিন্ন স্থানে ৭৫টি বৃক্ষরোপণ করেন তারা।

ছাত্রলীগের কর্মসূচিতে ও অসহায়দের মধ্যে খাবার বিতরণের সময় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ছাত্র উপদেশ ও নির্দেশনা পরিচালক অধ্যাপক জহীর উদ্দিন আহমেদ, প্রক্টর সহযোগী অধ্যাপক ড. আলমগীর কবীর, আইকিউএসির অতিরিক্ত পরিচালক সহযোগী অধ্যাপক ইশরাত ইবনে ইসমাইল, সহকারী প্রক্টর সহকারী অধ্যাপক শফিউল হোসেন এবং সহকারী অধ্যাপক মুহামমদ মিজানুর রহমানসহ আরও অনেকে।

এসময় শাখা ছাত্রলীগের সাবেক পরিবেশ বিষয়ক সম্পাদক মো. খলিলুর রহমান, সাবেক উপ-দফতর সম্পাদক সজিবুর রহমান, সাবেক উপ-ত্রাণ ও দুর্যোগ বিষয়ক সম্পাদক ইমরান আহমেদ চৌধুরী, সাবেক সদস্য আশরাফ কামাল আরিফ, আবদুল্লাহ আল রোমান প্রমুখ উপস্থিত ছিলেন। 

অপরদিকে একই সময়ে সাবেক সিনিয়র যুগ্ম-সম্পাদক হাফিজ আল আসাদের নেতৃত্বে শাখা ছাত্রলীগের অপর অংশ কেক কাটা, আনন্দ মিছিল, বৃক্ষরোপণ এবং প্রধানমন্ত্রীর সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে দোয়া মাহফিলের আয়োজন করে।

এসময় উপস্থিত ছিলেন শাখা ছাত্রলীগের সাবেক সহ সম্পাদক মো. মোশারফ হোসেন, ছাত্রলীগ নেতা রাকিবুল হাসান মিলন, সুবীর, রায়হান, কামাল, ইশতিয়াক প্রমুখ।

উল্লেখ্য, কমিটি মেয়াদোত্তীর্ণ হওয়ায় গত ১৭ জুন ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি আল নাহিয়ান খান জয় এবং সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের কমিটি বিলুপ্ত করা হয়। কমিটি বিলুপ্তির পর পদ প্রত্যাশী ছাত্রলীগ নেতৃবৃন্দ ক্যাম্পাসে সক্রিয় থাকলেও মঙ্গলবারই তাদের বিভক্ত হয়ে কর্মসূচি পালন করতে দেখা গেছে। 

 

/টিটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
জয়পুরহাটে বজ্রাঘাতে প্রাণ হারালেন ২ জন
জয়পুরহাটে বজ্রাঘাতে প্রাণ হারালেন ২ জন
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম