রাবির ভর্তি পরীক্ষা শুরু

রাবি প্রতিনিধি
০৪ অক্টোবর ২০২১, ০৯:৪০আপডেট : ০৪ অক্টোবর ২০২১, ১০:১৬

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ২০২০-২১ শিক্ষাবর্ষের স্নাতক ভর্তি পরীক্ষা শুরু হয়েছে। সোমবার (৪ অক্টোবর) সকাল সাড়ে ৯টা থেকে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন ভবনে পরীক্ষা শুরু হয়। আজ ‘সি’ ইউনিটের মধ্য দিয়ে তিন দিনব্যাপী পরীক্ষা শুরু হলো। আগামী ৫ ও ৬ অক্টোবর যথাক্রমে ‘এ’ ও ‘বি’ ইউনিটের পরীক্ষা হবে। 

রাবির পরীক্ষা নিয়ন্ত্রক দফতর সূত্রে জানা গেছে, আজ তিনটি শিফটে পরীক্ষা হবে। এর মধ্যে সকাল সাড়ে ৯টা থেকে সাড়ে দশটা পর্যন্ত শিফট-১, বেলা ১২টা থেকে দুপুর ১টা পর্যন্ত শিফট-২ এবং বিকাল ৩টা থেকে ৪টা পর্যন্ত শিফট-৩ এর পরীক্ষা হবে। 

তিনটি শিফটে মোট ৪৪ হাজার ১৯৪ জন পরীক্ষার্থী অংশ নেওয়ার কথা রয়েছে। এর মধ্যে অবিজ্ঞানের রয়েছে এক হাজার ৬১৬ জন। বাকিরা সবাই বিজ্ঞানের শিক্ষার্থী।

এবার এমসিকিউ (বহুনির্বাচনী প্রশ্ন) পদ্ধতিতে পরীক্ষা হচ্ছে। পরীক্ষায় ৮০টি প্রশ্ন থাকবে। প্রতিটি প্রশ্নের মান ১.২৫। আর পাঁচটি ভুল উত্তরের জন্য এক নম্বর কাটা যাবে। এক ঘণ্টার এই পরীক্ষার পাস নম্বর ৪০।

/এসএইচ/
সম্পর্কিত
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে দুই উপ-উপাচার্য নিয়োগ
রাজশাহী বিশ্ববিদ্যালয় উপাচার্য দফতরে ফুল-উপহার নিয়ে প্রবেশ নিষিদ্ধ
রাবির ১১ হলে ‘নিষিদ্ধ’ ছাত্রলীগের নতুন কমিটি ঘোষণা, ছাত্রদল বলছে হাস্যকর
সর্বশেষ খবর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম