১৮ অক্টোবর চবির হল খোলা নিয়ে অনিশ্চয়তা

চবি প্রতিনিধি
০৫ অক্টোবর ২০২১, ১৬:৪৮আপডেট : ০৫ অক্টোবর ২০২১, ১৬:৪৮

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) হল ১৮ অক্টোবর খুলে দেওয়ার নীতিগত সিদ্ধান্ত হয়েছে। চবি উপ-উপাচার্য হল খোলার সম্ভাবনার কথা জানিয়েছেন। তবে স্বাস্থ্য মন্ত্রণালয়ের বক্তব্য না পাওয়া পর্যন্ত কিছুই বলতে পারছেন না বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার। ফলে হল ও বিশ্ববিদ্যালয় খোলা নিয়ে অনিশ্চয়তা দেখা দিয়েছে।

গতকাল সোমবার বিশ্ববিদ্যালয়ের প্রভোস্ট কমিটির সভা অনুষ্ঠিত হয়। মঙ্গলবার (৫ অক্টোবর) দুপুরে এ ব্যাপারে শামসুননাহার হলের প্রভোস্ট ড. লায়লা খালেদা বাংলা ট্রিবিউনকে বলেন, ‘আগামী ১৮ অক্টোবর থেকে হল খুলে দেওয়া হবে। প্রথম দফায় চতুর্থ বর্ষ ও মাস্টার্সের শিক্ষার্থীদের জন্য খোলা হবে। পরে ধীরে ধীরে বাকিরা উঠবে। তবে এক ডোজ টিকার কার্ড সাথে থাকতে হবে। কার্ড ছাড়া কেউ হলে উঠতে পারবে না। শুধু সিট হোল্ডাররা হলে থাকতে পারবে। আর মেয়েদের হলে যারা অনুমতি প্রাপ্ত আছে, তারা থাকবে।’

বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য বেনু কুমার দে বলেন, আগামী ২০ অক্টোবর ক্লাস শুরুর সম্ভাবনা আছে। আর হল খুলতে পারে ১৮ অক্টোবর। এর আগে আরও কিছু কাজ আছে। বিষয়টা রেজিস্ট্রার দেখবেন। তবে ২৬ অক্টোবর পরীক্ষা আছে। তার আগে ১০ অক্টোবর থেকে পূজার ছুটি। ফলে সব বিবেচনা করে সিদ্ধান্ত নিয়ে জানিয়ে দেওয়া হবে।

এদিকে স্বাস্থ্য মন্ত্রণালয়ের বক্তব্য না পাওয়া পর্যন্ত কিছু বলতে পারবেন না বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক এস এম মনিরুল হাসান। 

তিনি বলেন, ‘সিদ্ধান্ত এখনই জানাতে পারবো না। কারণ আমরা স্বাস্থ্য মন্ত্রণালয়ে যোগাযোগ করছি। মন্ত্রণালয়ের মাধ্যমে আমাদের মেডিক্যাল সেন্টারে এক ডোজ করে টিকা পাওয়া যায় কি-না দেখছি। টিকা নিশ্চিত হলে আমরা বুঝতে পারবো কাদেরকে হলে আনতে পারবো। তখন একটা প্ল্যান করতে পারবো। কিন্তু তাদের (স্বাস্থ্য মন্ত্রণালয়) কাছ থেকে কোনও বক্তব্য না পাওয়া পর্যন্ত কিছু বলতে পারবো না।’

সভার সিদ্ধান্তের বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, ২০ অক্টোবর থেকে বিশ্ববিদ্যালয় খোলার একটা নীতিগত সিদ্ধান্ত আছে। তবে অন্তত একটা টিকা নিশ্চিত থাকা লাগবে, এটা আগে থেকেই বলা আছে।

/এসএইচ/
সম্পর্কিত
ঈদের ছুটির দিনেই পরীক্ষা, বিতর্কে দিল্লি বিশ্ববিদ্যালয়
পুকুরে ডুবে বিশ্ববিদ্যালয়ের ২ শিক্ষার্থীর মৃত্যু
ড. ইউনূসের সময়ের ভিসিরা কে কোথায়
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম