৬ মাসের সেমিস্টার ৪ মাসে শেষ করবে হাবিপ্রবি

হাবিপ্রবি প্রতিনিধি
০৯ অক্টোবর ২০২১, ০১:৫৬আপডেট : ০৯ অক্টোবর ২০২১, ০১:৫৬

শিক্ষার্থীদের করোনাকালীন সেশনজট নিরসন ও অ্যাকাডেমিক ক্ষতি পুষিয়ে নিতে দিনাজপুরের হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (হাবিপ্রবি) সেমিস্টার ৬ মাস থেকে কমিয়ে ৪ মাসে সম্পন্ন করবে বিশ্ববিদ্যালয় প্রশাসন। পাশাপাশি ৫০ মিনিটের ক্লাস ২০ মিনিট বাড়িয়ে ৭০ মিনিট করার ঘোষণা দেওয়া হয়েছে।

গত মঙ্গলবার (৫ অক্টোবর) দুপুরে বিশ্ববিদ্যালয়ের ৫৮তম অ্যাকাডেমিক কাউন্সিলে এ সিদ্ধান্ত হয়। এতে সভাপতিত্ব করেন হাবিপ্রবির উপাচার্য অধ্যাপক ড. এম কামরুজ্জামান। এ সময় আরও উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষসহ অ্যাকাডেমিক কাউন্সিলের সদস্যরা।

বিশ্ববিদ্যালয়ের পরিসংখ্যান বিভাগের ১৭তম ব্যাচের শিক্ষার্থী তোফাজ্জল হোসেন তপু বলেন, ‘এমন শিক্ষার্থীবান্ধব সিদ্ধান্ত গ্রহণের জন্য ধন্যবাদ জানাই উপাচার্য স্যারকে। আমাদের বিশ্ববিদ্যালয়ে তিনি উপাচার্য হিসেবে দায়িত্ব গ্রহণের পর থেকেই শিক্ষার্থীবান্ধব উদ্যোগ নিচ্ছেন।’

ইলেক্ট্রিক্যাল অ্যান্ড ইলেক্ট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের ১৯তম ব্যাচের শিক্ষার্থী ইফতেখারুল ইসলাম আলভী বলেন, ‘শিক্ষার্থীরা এ রকম পরিকল্পিত এবং শিক্ষার্থীবান্ধব উদ্যোগ চাই, যাতে করে হাবিপ্রবি আরও এগিয়ে যেতে পারে।’

অ্যাকাডেমিক কাউন্সিল সভায় অন্যান্য সিদ্ধান্তের বিষয়ে বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ ও প্রকাশনা শাখা জানায়, অনলাইন ও অফলাইন উভয় মাধ্যমে শিক্ষার্থীদের ক্লাস-পরীক্ষা চলমান থাকবে। এ ক্ষেত্রে বিশ্ববিদ্যালয়ে ২০২০ ও ২০১৯ সালে ভর্তি হওয়া শিক্ষার্থী এবং তাদের সঙ্গে রি-অ্যাড হওয়া শিক্ষার্থীদের অনলাইনে ক্লাস পরীক্ষা চালু থাকবে। তাদের ক্ষেত্রে পরিস্থিতি পর্যবেক্ষণ সাপেক্ষে পরবর্তী অ্যাকাডেমিক কাউন্সিল সম্পন্ন করে অফলাইনে পরীক্ষা ও ক্লাস শুরুর ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হবে।

এছাড়া সব মাস্টার্স এবং এমবিএ ও অনার্সের লেভেল ৪ (২০১৭ সালে ভর্তিকৃত ও তাদের সঙ্গে রি-অ্যাড) এবং লেভেল ৩ (২০১৮ সালে ভর্তিকৃত ও তাদের সঙ্গে রি-অ্যাড) শিক্ষার্থীদের সেমিস্টার ফাইনাল, ব্যবহারিক ক্লাস (যেগুলো হাতে কলমে প্রদর্শন প্রয়োজন) ও মিডটার্ম পরীক্ষা (আলোচনা সাপেক্ষে অনলাইন বা অফলাইনে) সশরীরে অনুষ্ঠিত হবে। এছাড়াও সব তত্ত্বীয় ক্লাস, ব্যবহারিক ক্লাস (যেগুলো হাতে কলমে প্রদর্শনের প্রয়োজন নেই) ও কুইজ পরীক্ষা যথারীতি অনলাইনে অনুষ্ঠিত হবে।

জনসংযোগ ও প্রকাশনা শাখা আরও জানায়, প্রথমে মাস্টার্স অথবা এমবিএ ও লেভেল ৪ (২০১৭ সালে ভর্তিকৃত ও তাদের সঙ্গে রি-অ্যাড) এবং লেভেল ৩ (২০১৮ সালে ভর্তিকৃত ও তাদের সঙ্গে রি-অ্যাড) এর শিক্ষার্থীদের জন্য হল খুলে দেওয়া হবে। এ ক্ষেত্রে পরিস্থিতি পর্যবেক্ষণ করে অ্যাকাডেমিক কাউন্সিল সম্পন্ন করে পরবর্তী ব্যাচসমূহকে পর্যায়ক্রমে হলে ওঠানো হবে। হলে উঠতে হলে সংশ্লিষ্ট হলের প্রকৃত আবাসিক শিক্ষার্থী হতে হবে। হলে প্রবেশের সময় হল কর্তৃক ইস্যুকৃত ‘রেসিডেন্সিয়াল আইডি কার্ড’ দেখাতে হবে। কোভিড-১৯ ভ্যাকসিন কার্ড (কমপক্ষে এক ডোজ নেওয়ার) দেখাতে করতে হবে। ১৮, ১৯ ও ২০ অক্টোবর পর্যায়ক্রমে হলগুলো খুলে দেওয়া এবং ২১ অক্টোবর থেকে সশরীরে ক্লাস শুরুর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

 

/আইএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান