শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবি) সমাজকর্ম বিভাগের সাবেক শিক্ষার্থীদের সংগঠন সমাজকর্ম অ্যালামনাই অ্যাসোসিয়েশনের নতুন কমিটি (২০২১-২০২২) গঠিত হয়েছে। বিভাগের সহযোগী অধ্যাপক ড. মোহাম্মদ আলী ওয়াক্কাস সোহেল কমিটিতে সভাপতি এবং কানাইঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা সুমন্ত ব্যানার্জি সাধারণ সম্পাদক মনোনীত হয়েছেন।
শনিবার (৩০ অক্টোবর) দিবাগত রাতে সংগঠনের ভার্চুয়াল সাধারণ সভায় সর্বসম্মতিক্রমে ৩১ সদস্য বিশিষ্ট কমিটির অনুমোদন দেওয়া হয়। একই সঙ্গে ১৩ সদস্যের একটি উপদেষ্টা পরিষদও গঠন করা হয়।
বিদায়ী সভাপতি ড. মোহাম্মদ শামীম খানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক চতুর্থ ব্যাচের মোহাম্মদ আজিজুল ইসলাম শামীমের সঞ্চালনায় ভার্চুয়াল সভায় সংযুক্ত হন বিভাগীয় প্রধান অধ্যাপক ড. মো. ইসমাইল হোসেন, অধ্যাপক আমিনা পারভিনসহ দেশ-বিদেশের অর্ধশতাধিক সাবেক শিক্ষার্থী। সন্ধ্যা ৭টায় শুরু হয়ে রাত সাড়ে ১১টা পর্যন্ত সাড়ে চার ঘণ্টাব্যাপী সভা অনুষ্ঠিত হয়।
কমিটিতে সহ-সভাপতি হিসেবে রয়েছেন মোহাম্মদ মুশাররফ হোসেন, বিধান চন্দ্র দেবনাথ, মো. জাহাঙ্গীর আলম ও খালিদ মনসুর বিপ্লব; যুগ্ম সম্পাদক প্রদীপ চন্দ্র দাস, মো. আবুল কাশেম ও আব্দুর রশিদ খান রাশেদ। এছাড়া কোষাধ্যক্ষ হিসেবে রয়েছেন সেলিনা চৌধুরী লিপি, সমাজকল্যাণ সম্পাদক মাজহারুল হক আকন্দ, সহ-সমাজকল্যাণ সম্পাদক নুর মোহাম্মদ রহমত উল্লাহ, সাংস্কৃতিক ও প্রকাশনা সম্পাদক তোফায়েল আহমেদ, সহ-সাংস্কৃতিক ও প্রকাশনা সম্পাদক ফাহমিদা খান ঊর্মি, শিক্ষা সম্পাদক মো. হাবিবুর রহমান জিয়া, সহ-শিক্ষা সম্পাদক মো. আব্দুস সামাদ, প্রচার ও জনসংযোগ সম্পাদক আব্দুল্লা আল মামুন তালুকদার রাজীব, সহ-প্রচার সম্পাদক তারেক আহমেদ, আন্তর্জাতিক সম্পাদক রবিউল ইসলাম রবি, সহ-আন্তর্জাতিক সম্পাদক মো. শাহনেওয়াজ, দফতর সম্পাদক নুর জালাল খান শাহানুর, সহ-দফতর সম্পাদক অনন্যা সরকার এবং সাংগঠনিক সম্পাদক উত্তম কুমার দাস।
কমিটির নির্বাহী সদস্য হিসেবে রয়েছেন মো. মঈন উদ্দীন, কৃত্তিবাস পাল, মো. শফিকুল আলম ছিদ্দিকী, মো. আলাউদ্দিন, হাসিনা ইসলাম লিপি, মাইনুল হাসান সোহেল, জিন্নাত শহীদ পিংকী ও আশিক নুর।
উপদেষ্টা পরিষদের সদস্যরা হলেন অধ্যাপক ড. মো. শফিকুর রহমান চৌধুরী, ড. মোহাম্মদ শামীম খান, মো. আব্দুর রাজ্জাক এফসিসিএ, হেলাল আহাম্মদ, তৌহিদ চৌধুরী, ড. মাসুক আজাদ সালেহীন, অধ্যক্ষ ইমাম হাসান মুক্তি, আহমেদ তানভীর, অধ্যাপক তাহমিনা ইসলাম, মোস্তাক আহমেদ, আব্দুল করিম ধলা মিয়া, মোহাম্মদ আজিজুল ইসলাম শামীম ও মোহাম্মদ তানভীরুল ইসলাম।
নবনির্বাচিত কমিটির সভাপতি ড. মোহাম্মদ আলী ওয়াক্কাস সোহেল বলেন, সমাজকর্ম অ্যালামনাই অ্যাসোসিয়েশন সাবেক শিক্ষার্থীদের সার্বিক কল্যাণে কাজ করবে।









