সাত কলেজের ভর্তি পরীক্ষা শুরু আজ

ক্যাম্পাস প্রতিনিধি 
০৫ নভেম্বর ২০২১, ০৯:১৬আপডেট : ০৫ নভেম্বর ২০২১, ০৯:১৬

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) অধিভুক্ত সরকারি সাত কলেজের ২০২০-২০২১ শিক্ষাবর্ষের স্নাতক প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা শুরু হচ্ছে আজ (শুক্রবার)।

বাণিজ্য ইউনিটের ভর্তি পরীক্ষার মাধ্যমে এ বছরে ঢাকা কলেজ, ইডেন মহিলা কলেজ, সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজ, কবি নজরুল সরকারি কলেজ, বেগম বদরুন্নেসা সরকারি মহিলা কলেজ, মিরপুর বাঙলা কলেজ ও সরকারি তিতুমীর কলেজের ভর্তি পরীক্ষা শুরু হচ্ছে। 

সকাল ১০টা থেকে ১১টা পর্যন্ত পরীক্ষা চলবে। আগামী ৬ নভেম্বর বিজ্ঞান ইউনিটের ভর্তি পরীক্ষা এবং আগামী ১৩ নভেম্বর কলা ও সামাজিক বিজ্ঞান ইউনিটের ভর্তি পরীক্ষা হবে।

এবার পরীক্ষা হবে মোট ১২০ নম্বরের। সেখানে মূল পরীক্ষায় (বহুনির্বাচনি) ১০০ এবং এসএসসি ও এইচএসসি পরীক্ষার ফলাফলের ওপর ১০ করে মোট ২০ নম্বর থাকবে। এই বছর সাত কলেজে ২৬ হাজার ১৬০টি আসনের বিপরীতে আবেদন পড়েছে মোট ৯৫ হাজার ৬২২টি। সেক্ষেত্রে প্রতি আসনের বিপরীতে লড়বে প্রায় চার জন করে।

এ বছর সবচেয়ে বেশি আবেদন পড়েছে বিজ্ঞান ইউনিটে। সাড়ে ছয় হাজার আসনের বিপরীতে বিজ্ঞান ইউনিটে আবেদন পড়েছে ৪১ হাজার ৯৪টি। এই ইউনিটে প্রতি আসনের বিপরীতে লড়বে প্রায় সাত জন। বাণিজ্য ইউনিটে পাঁচ হাজার ৩১০ আসনের বিপরীতে আবেদন পড়েছে ২৩ হাজার ৭০০টি। প্রতি আসনের বিপরীতে লড়বে পাঁচজন জন। কলা ও সামাজিক বিজ্ঞান ইউনিটে ১৪ হাজার ৩৫০ আসনের বিপরীতে আবেদন পড়েছে ৩০ হাজার ৮২৮টি। প্রতি আসনের বিপরীতে লড়বে প্রায় তিন জন।

/এসএইচ/
সম্পর্কিত
জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ, জানবেন যেভাবে
জবিতে শূন্য আসনে উন্মুক্ত ভর্তি ২২ এপ্রিল
জবিতে ষষ্ঠ মেধাতালিকা প্রকাশ
সর্বশেষ খবর
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
বিপর্যয়ের মুখে সুন্দরবন
বিপর্যয়ের মুখে সুন্দরবন
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি