জাবির ‘ডি’ ইউনিটের ফল প্রকাশ

জাবি প্রতিনিধি
১১ নভেম্বর ২০২১, ১৫:৪৪আপডেট : ১১ নভেম্বর ২০২১, ১৫:৪৪

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) ২০২০-২১ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ভর্তি পরীক্ষায় জীববিজ্ঞান অনুষদের অধীনে ‘ডি’ ইউনিটের ফলাফল প্রকাশ করা হয়েছে।

বৃহস্পতিবার (১১ নভেম্বর) দুপুর ১টার দিকে বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে এই ফল প্রকাশ করা হয়।

‘ডি’ ইউনিটের পরীক্ষায় ৩২০ আসনের বিপরীতে আবেদন করেন মোট ৬৯ হাজার ১২৯ জন। এর মধ্যে ৪৫ হাজার ৫৯৪ জন পরীক্ষায় অংশগ্রহণ করেন।

এই ইউনিটে প্রতি আসনে আবেদন করেন ২১৬ জন শিক্ষার্থী। তবে এই ইউনিটে পরীক্ষার্থী উপস্থিতির হার ছিল মোট আবেদনের ৬৫ দশমিক ৮৩ শতাংশ।

বিশ্ববিদ্যালয়ের উপ-নিবন্ধক কেন্দ্রীয় ভর্তি পরিচালনা কমিটির সদস্য সচিব আবু হাসান জানান, ‘ডি’ ইউনিটের পরীক্ষা শেষে মোট আসনের বিপরীতে ১০ গুণ পরীক্ষার্থীর মেধা তালিকা প্রকাশ করা হয়েছে।

বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট juniv-admission.org থেকে বিস্তারিত ফলাফল পাওয়া যাবে।

/এসএইচ/
সম্পর্কিত
পাঁচ বিশ্ববিদ্যালয় কেন অস্থির, কারা করছে আন্দোলন
এবার জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে প্রশাসনিক ভবনে তালা দিলেন শিক্ষার্থীরা
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীকে ধর্ষণচেষ্টার ঘটনা তদন্তে কমিটি গঠন
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম