অধ্যাপক সেলিমের মৃত্যুর সুষ্ঠু তদন্তের দাবি রাবির শিক্ষক-শিক্ষার্থীদের

রাবি প্রতিনিধি
১০ ডিসেম্বর ২০২১, ১০:২৮আপডেট : ১০ ডিসেম্বর ২০২১, ১০:৩৭

খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) শিক্ষক ড. মো. সেলিম হোসেনের মৃত্যুর ঘটনার সুষ্ঠু তদন্ত ও দোষীদের শাস্তির দাবি জানিয়েছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) শিক্ষক-শিক্ষার্থীরা। 

বৃহস্পতিবার (৯ ডিসেম্বর) দুপুরে বিশ্ববিদ্যালয়ের শহীদ বুদ্ধিজীবী চত্বরে ‌‘বিশ্ববিদ্যালয় শিক্ষক নেটওয়ার্ক’ আয়োজিত মানববন্ধন থেকে এই দাবি জানান তারা।

রাকসু আন্দোলন মঞ্চের আহ্বায়ক আব্দুল মজিদ অন্তরের সঞ্চালনায় পদার্থ বিজ্ঞান বিভাগের অধ্যাপক সালেহ হাসান নকীব বলেন, কুয়েট শিক্ষক সেলিম হোসেনকে ছাত্রলীগ নেতাকর্মীরা অপমান করেছে। তিনি হয়তো সংবেদনশীল মানুষ ছিলেন, তাই অপমান নিতে পারেননি। কিন্তু এই বিশ্ববিদ্যালয়ের হলগুলোতে যারা দ্বায়িত্ব পালন করছেন তারা প্রতিনিয়ত এসব অসভ্য ছাত্রনেতা নামধারী যারা আছে, তাদের আচার-আচরণে অপমান হয়। সে অপমান হজম করেই শিক্ষকদের দায়িত্ব পালন করতে হয়। এ অবস্থার উত্তরণে ছাত্র-শিক্ষক ঐক্য গড়ে তুলতে হবে।

গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের অধ্যাপক আ-আল মামুন বলেন, বুয়েট ছাত্র আবরারের ঘটনায় আমরা দেখেছি ছাত্রলীগ তাকে শারীরিক নির্যাতন করেছে। কিন্তু কুয়েট শিক্ষক সেলিমে বেলায় কোন সহিংসতা ঘটেনি। তবে ভাষার মাধ্যমেও ‘ভায়োলেন্স’ চর্চা করছে ছাত্রলীগ। যেটা আমরা প্রতিমন্ত্রীর ক্ষেত্রেও দেখতে পেলাম। প্রতিমন্ত্রী কী ভয়ঙ্ককর ভাষাগত ‘ভায়োলেন্স’ ঘটালেন। এগুলো যার সঙ্গেই ঘটানো হচ্ছে, তারা মানসিক ও শারীরিকভাবে ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। অধ্যাপক সেলিমের ক্ষেত্রে একই ঘটনা ঘটেছে। আমরা এই ঘটনার সুষ্ঠু তদন্ত ও বিচারের দাবি করছি।

কর্মসূচিতে অন্যান্যের মধ্যে ফোকলোর বিভাগের সহযোগী অধ্যাপক ড. মো. আলমগীর হোসেন, বিপ্লবী ছাত্রমত্রীর সভাপতি রঞ্চু আহমেদ, ছাত্র অধিকার পরিষদের রাবি শাখার সাংগঠনিক সম্পাদক আমান উল্লাহ প্রমুখ বক্তব্য রাখেন। 

এ ছাড়া কর্মসূচিতে সংহতি প্রকাশ করেন শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক দুলাল চন্দ্র বিশ্বাস।  মানববন্ধনে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের অন্তত ২০ জন শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, কুয়েটের শিক্ষক ও শিক্ষার্থীদের অভিযোগ, কুয়েট ছাত্রলীগের সাধারণ সম্পাদক সাদমান নাহিয়ান সেজান তার লোকজন নিয়ে গত ৩০ নভেম্বর ড. সেলিমের কক্ষে প্রবেশ করে অশালীন আচরণ এবং তাকে মানসিক নির্যাতন করেন। এর ফলে ৩০ নভেম্বর বেলা ৩টায় মারা যান তিনি।

/এসএইচ/
সম্পর্কিত
এবার রুমিন ফারহানার বিরুদ্ধে মানববন্ধন ও বিক্ষোভ হেফাজতের
ছয় দফা দাবিতে নিষিদ্ধ ছাত্রলীগের মৌন মানববন্ধন
‘ভঙ্গুর রাষ্ট্র ব্যবস্থা ধর্ষণের বিচার করতে পারছে না’
সর্বশেষ খবর
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম