জঙ্গিবাদবিরোধী সেমিনার নিয়ে ক্যাম্পাসে ফিরলো ‘সুচিন্তা’

বাংলা ট্রিবিউন ডেস্ক
১১ ডিসেম্বর ২০২১, ১৮:৪০আপডেট : ১১ ডিসেম্বর ২০২১, ১৮:৪০

দু’বছর পর আবারও ক্যাম্পাসে অনুষ্ঠিত হলো ‘সুচিন্তার’ ‘জাগো তারুণ্য, রুখো জঙ্গিবাদ’ শীর্ষক কার্যক্রম। করোনা পরিস্থিতির কারণে সাময়িকভাবে কার্যক্রমটি বন্ধ থাকলেও ভার্চুয়াল প্লাটফর্মে সচল ছিল।

শনিবার (১১ ডিসেম্বর) বিজয়ের মাস উপলক্ষে রাজধানীর মিরপুর বিশ্ববিদ্যালয় কলেজে ‘জাগো তারুণ্য, রুখো জঙ্গিবাদ’ শীর্ষক কার্যক্রমটি আবার সশরীরে যাত্রা শুরু করেছে। অনুষ্ঠানে অতিথি হিসেবে ছিলেন চিত্রনায়ক শিপন মিত্র, সাবেক ছাত্রলীগ ও দারুসসালাম থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাজেদুর রহমান রাসেল, অধ্যাপক মাহবুবুর রহমান প্রমুখ।

শিপন মিত্র বলেন, ‘আমরা কি আমাদের প্রতিবেশীর খবর রাখি? আমরা যদি দায়িত্ববোধ থেকে পাশের মানুষটি সম্পর্কে অবগত থাকি তবে সাম্প্রদায়িকতা সুযোগ পাবে না। আমাদের প্রত্যেকের উচিত অন্যের প্রতি সহনশীল ও শ্রদ্ধাশীল হওয়া।’

জঙ্গিবাদবিরোধী সেমিনার নিয়ে ক্যাম্পাসে ফিরলো ‘সুচিন্তা’

সাজেদুল রহমান রাসেল বলেন, ‘ইসলামে জঙ্গিবাদের স্থান নেই। নিজের রাজনৈতিক অবস্থানকে মজবুত রাখার জন্য ভুল ও অপব্যাখা দিয়ে ইসলামকে ছোট করা হচ্ছে। শুধু ক্ষমতার লোভে রাজনৈতিকভাবে ইসলামকে ব্যবহারের এ চর্চা নিন্দনীয়।’

মিরপুর কলেজের অধ্যাপক মাহবুবুর রহমান বলেন, ‘আমরা চাই বাংলাদেশ জঙ্গিমুক্ত ও সাম্প্রদায়িকতা মুক্ত হোক। রাষ্ট্রের প্রতিটা নাগরিক যেন তার ধর্ম পালনের অধিকার সুনিশ্চিত করতে পারে। এই শিক্ষা আমরা শিক্ষার্থীর মাঝে ছড়িয়ে দিতে চাই।’

শিক্ষার্থীদের মাঝে প্রশ্নত্তোর পর্বের মধ্য দিয়ে ‘জঙ্গিবাদ’ বিষয়ে তাদের মতামত নেওয়া হয়। পর্বটি পরিচালনা করেন আশরাফুল আলম। অনুষ্ঠান সঞ্চালনা করেন ‘আজ সারাবেলা’র সম্পাদক জব্বার হোসেন।

/এফএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম