বিবাহিত মেয়েদের হলে থাকার বিধিনিষেধ বাতিল চায় ঢাবি’র ছাত্রী হল প্রতিনিধিরা

ঢাবি প্রতিনিধি
১৪ ডিসেম্বর ২০২১, ০১:৩০আপডেট : ১৪ ডিসেম্বর ২০২১, ০১:৩০

ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি)  বিবাহিত মেয়েদের হলে থাকার বিধিনিষেধ বাতিলসহ চার দফা দাবিতে উপাচার্য বরাবর চিঠি দিয়েছেন হল প্রতিনিধিরা।

সোমবার (১৩ ডিসেম্বর) শামছুন্নাহার হল সংসদের ভিপি তাসনিম আফরোজ ইমি বাংলা ট্রিবিউনকে এ তথ্য নিশ্চিত করেন।

তাসনিম আফরোজ বলেন, আমরা উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামানকে দাবিনামা সম্বলিত চিঠি দিয়েছি। এসময় মেয়েদের পাঁচটি হলের প্রতিনিধিরা ছিলেন বলে তিনি জানান।

দাবিগুলোর মধ্যে রয়েছে­-বিবাহিত মেয়েদের হলে থাকার বিষয়ে যে বিধিনিষেধ এবং  তাদের জন্য যে প্রচলিত নিয়ম তা বাতিল করতে হবে; শিক্ষার্থীদের প্রাপ্তবয়স্ক নাগরিকের মর্যাদা রক্ষার্থে সকল ছাত্রী হলে লোকাল গার্জিয়ান বা স্থানীয় অভিভাবকের পরিবর্তে ইমার্জেন্সি কন্টাক্ট বা জরুরি যোগাযোগ শব্দটি রাখতে হবে; আবাসিক শিক্ষক,কর্মকর্তা ও কর্মচারীদের দ্বারা যেকোনও ধরনের হয়রানি এবং অসহযোগিতামূলক আচরণ বন্ধ করে দৃষ্টান্তমূলক ব্যবস্থা গ্রহণ করতে হবে; শিক্ষা কার্যক্রম চলমান থাকা সাপেক্ষে অনাবাসিক ছাত্রীদের হলে প্রবেশের অধিকার পুনর্বহাল করতে হবে এবং জরুরি প্রয়োজনে তাদেরকে হলে অবস্থান করতে দিতে হবে।

/এমএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
পাবনায় কিশোরীকে হত্যা: কথিত প্রেমিকসহ ৩ জন গ্রেফতার
পাবনায় কিশোরীকে হত্যা: কথিত প্রেমিকসহ ৩ জন গ্রেফতার
গৌরীই কি তবে আমির খানের জীবনের বনলতা সেন?
গৌরীই কি তবে আমির খানের জীবনের বনলতা সেন?
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম