১৬ ডিসেম্বরকে ‘স্বাধীনতা দিবস’ উল্লেখ করে নোটিশ, দুঃখপ্রকাশ রাবি প্রাধ্যক্ষের

রাবি প্রতিনিধি
১৭ ডিসেম্বর ২০২১, ০১:৫৮আপডেট : ১৭ ডিসেম্বর ২০২১, ০১:৫৮

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলে ১৬ ডিসেম্বরকে ‘মহান স্বাধীনতা দিবস’ উল্লেখ করে নোটিশ দেওয়া হয়েছে। বৃহস্পতিবার (১৬ ডিসেম্বর) দুপুরে হল কর্তৃপক্ষের দেওয়া এই নোটিশ সমাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। তবে  বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীদের সমালোচনার মুখে নোটিশটি সংশোধন করে নতুন করে প্রকাশ করেছে হল কর্তৃপক্ষ।

নোটিশে উল্লেখ করা হয়, ‘বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের সকল আবাসিক ছাত্রদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, ১৬ ডিসেম্বর "মহান স্বাধীনতা দিবস" ২০২১ উদযাপন উপলক্ষে কেন্দ্রীয় অনুষ্ঠানমালার অংশ হিসেবে বৃহস্পতিবার সকাল ৭টায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ম্যুরালে এবং সকাল ৭টা ৫ মিনিটে শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করা হবে। সেই লক্ষ্যে সকাল ৬টা ৪৫ মিনিটে সকল আবাসিক ছাত্রদের হল গেটে উপস্থিত হওয়ার জন্য অনুরোধ করা হলো।’

তবে এতে আন্তরিকতার অভাব আছে বলে এই ধরনের ভুল হয়েছে বলে মনে করছেন বিশ্ববিদ্যালয়ের সিনিয়র শিক্ষকরা। যা কোনোভাবেই কাম্য নয় বলছেন তারা।

বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের অধ্যাপক আবুল কাশেম বলেন, ‘বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের এসব বিষয় আন্তরিকতার সঙ্গে দেখা উচিত। ওই নোটিশে আরও একটি বাক্য ভুল আছে। সেখানে লেখা আছে ‘হলের সকল আবাসিক ছাত্রদের’। এখানে সকল ছাত্রদের না ‘সকল ছাত্রকে’ বলতে হবে। এটি হল কর্তৃপক্ষের ভুল। আমি মনে করি, হল প্রাধ্যক্ষকে নোটিশটি প্রিন্ট দেওয়ার আগে আরেকবার দেখে নেওয়া উচিত ছিল। স্বাধীনতা দিবস ও বিজয় দিবস এক নয়।’  

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক সুলতান-উল ইসলাম বলেন, ‘রওশন জাহিদ বিশ্ববিদ্যালয়ের বিজয় দিবস ও বুদ্ধিজীবী দিবসের অনুষ্ঠানের বিভিন্ন দায়িত্বে ছিলেন। তার কাছে এ রকম ভুল আশা করা যায় না। আমি তার সঙ্গে যোগাযোগ করে বিষয়টি সম্পর্কে বিস্তারিত জানার চেষ্টা করছি।’

তবে এই ঘটনায় দুঃখপ্রকাশ করে বঙ্গবন্ধু হলের প্রাধ্যক্ষ রওশন জাহিদ বলেন, ‘অনেক ব্যস্ততার মধ্যে থাকার কারণে বিষয়টি ঠিকভাবে খেয়াল করা সম্ভব হয়নি। আমরা নোটিশটি সরিয়ে নিয়েছি এবং সংশোধিত নোটিশ প্রকাশ করেছি।’

/এএম/
সম্পর্কিত
রাবি সফর করলো ডব্লিওএএ’র প্রতিনিধি দল
রাবির ১১ হলে ‘নিষিদ্ধ’ ছাত্রলীগের নতুন কমিটি ঘোষণা, ছাত্রদল বলছে হাস্যকর
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের নতুন উপাচার্য ফরিদুল ইসলাম
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম