সিকৃবির সাংবাদিক সমিতির সভাপতি ফাগুন, সম্পাদক জাহিদ

সিকৃবি প্রতিনিধি
১২ জানুয়ারি ২০২২, ১৮:৪২আপডেট : ১২ জানুয়ারি ২০২২, ১৮:৪২

সিলেট কৃষি বিশ্ববিদ্যালয় (সিকৃবি) সাংবাদিক সমিতির কার্যনির্বাহী পরিষদ নির্বাচন-২০২২ সম্পন্ন হয়েছে। এতে সভাপতি নির্বাচিত হয়েছেন বাংলা ট্রিবিউনের বিশ্ববিদ্যালয় প্রতিনিধি ইফতেখার আহমেদ ফাগুন এবং সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন এফএনএস সংবাদ সংস্থার বিশ্ববিদ্যালয় প্রতিনিধি সৈয়দ জাহিদ হাসান।

বুধবার (১২ জানুয়ারি) দুপুর ১টা ৩০ মিনিটে এ নির্বাচন অনুষ্ঠিত হয়। দুপুর ২টায় বিশ্ববিদ্যালয়ের টিএসসি ভবনের ছাত্র পরামর্শ ও নির্দেশনা দফতরের সম্মেলন কক্ষে ওই দফতরের পরিচালক অধ্যাপক ড. মো. মোস্তফা শামসুজ্জামান নির্বাচনের ফল প্রকাশ করেন।

এ সময় উপস্থিত ছিলেন– ছাত্র পরামর্শ ও নির্দেশনা দফতরের অতিরিক্ত পরিচালক সহযোগী অধ্যাপক ড. মো. মাহফুজুর রব, ভারপ্রাপ্ত প্রক্টর সহযোগী অধ্যাপক ড. তরিকুল ইসলাম, সহকারী প্রক্টর জাহের আহমেদ ও মো. রাফাত আল ফয়সাল, ছাত্র পরামর্শ ও নির্দেশনা দফতরের সহকারী পরিচালক আব্দুল্লাহ আল মামুন ও সেকশন অফিসার সায়ীদ ইশতিমাম।

নির্বাচনে সভাপতি পদে ইফতেখার আহমেদ ফাগুন ৯/৩ ভোটে দৈনিক আমাদের সময়ের প্রতিনিধি গোলাম মর্তুজাকে হারিয়ে বিজয়ী হন। সংবাদ সংস্থা এফএনএসের প্রতিনিধি সৈয়দ জাহিদ হাসান সাধারণ সম্পাদক পদে ৯/৩ ভোটে সিলেটের ডাকের প্রতিনিধি এসএম রায়হানুল নবীকে হারিয়ে বিজয়ী হন।

নয় সদস্যের নবগঠিত কমিটিতে দফতর সম্পাদক পদে মো. সাইফুর রহমান (সিলেটভিউ২৪.কম), অর্থ সম্পাদক অর্ঘ্য চন্দ (এগ্রিভিউ২৪.কম), নির্বাহী সদস্য সব্যসাচী নিলয় (দৈনিক খোলা কাগজ), সাধারণ সদস্য মো. গোলাম মর্তুজা সেলিম (দৈনিক আমাদের সময়), এসএম রায়হানুল নবী (সিলেটের ডাক), অসীম কুমার বৈষ্ণব (সিলেটের সকাল), হাবিবা সুলতানা খুশি (সিলেট ডায়রি) নির্বাচিত হয়েছেন।

/এমএএ/
সম্পর্কিত
ঈদের ছুটির দিনেই পরীক্ষা, বিতর্কে দিল্লি বিশ্ববিদ্যালয়
পুকুরে ডুবে বিশ্ববিদ্যালয়ের ২ শিক্ষার্থীর মৃত্যু
ড. ইউনূসের সময়ের ভিসিরা কে কোথায়
সর্বশেষ খবর
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম