অধ্যাপক তাজমেরীর নিঃশর্ত মুক্তি দাবি ঢাবি সাদা দলের

ঢাবি প্রতিনিধি
১৪ জানুয়ারি ২০২২, ১৮:১৩আপডেট : ১৪ জানুয়ারি ২০২২, ১৮:৪২

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) রসায়ন বিভাগের অবসরপ্রাপ্ত শিক্ষক এবং বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য অধ্যাপক ড. তাজমেরী এস এ ইসলামকে গ্রেফতার ও কারাগারে পাঠানোর ঘটনায় উদ্বেগ প্রকাশ করে তার নিঃশর্ত মুক্তি দাবি করেছেন ঢাবির বিএনপি-জামায়াতপন্থী শিক্ষকদের সংগঠন সাদা দল।

শুক্রবার (১৪ জানুয়ারি) সাদা দলের আহ্বায়ক অধ্যাপক ড. লুৎফর রহমান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ দাবি  জানায় সংগঠনটি।

বিজ্ঞপ্তিতে বলা হয়, অধ্যাপক ড. তাজমেরী ইসলাম ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন খ্যাতিমান ও সফল শিক্ষকই ছিলেন না, তিনি ছিলেন অত্যন্ত জনপ্রিয় একজন শিক্ষক নেতা। তিনি একজন রসায়নবিদ হিসেবে কেবল দেশে নয়, আন্তর্জাতিক পরিমণ্ডলেও সমানভাবে সুপরিচিত। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগের চেয়ারম্যান, বিজ্ঞান অনুষদের একাধিক মেয়াদে নির্বাচিত ডিন, রোকেয়া হলের প্রভোস্ট, শিক্ষক সমিতির সভাপতি এবং সিনেট ও সিন্ডিকেট সদস্য হিসেবেও সাফল্যের সঙ্গে দায়িত্ব পালন করেছেন। এমন একজন কৃতী শিক্ষাবিদকে ২০১৮ সালের ২৩ সেপ্টেম্বর মারপিটসহ দণ্ডবিধির বিভিন্ন ধারায় উত্তরা পশ্চিম থানায় দায়ের করা মিথ্যা, বানোয়াট ও হয়রানিমূলক মামলায় গ্রেফতার দেখানো হয় এবং জামিন বাতিল করে কারান্তরীণ রাখার ঘটনাকে আমরা সরকারের রাজনৈতিক প্রতিহিংসার বহিঃপ্রকাশ বলে মনে করি। রাজনৈতিক ভিন্নমত দলন এবং বিএনপিকে ধ্বংস করে নিজেদের রাজনৈতিক একাধিপত্য বজায় রাখার জন্য সরকার যে ঘৃণ্য পন্থা অবলম্বন করছে অধ্যাপক তাজমেরী ইসলামের কারান্তরীণের ঘটনা এরই অংশ বলে আমাদের ধারণা। অধ্যাপক তাজমেরী এস এ ইসলাম কেবল একজন শিক্ষাবিদ নন, তিনি একজন নারী ও জ্যেষ্ঠ নাগরিক। মিথ্যা মামলায় তাকে গ্রেফতার করে কারাগারে পাঠানোর ঘটনাকে আমরা মানবাধিকারের পরিপন্থী বলেও মনে করি।

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, অধ্যাপক ড. তাজমেরী এস এ ইসলামের প্রতি সরকারের এ নির্মম আচরণে আমরা শিক্ষক সমাজ ক্ষুব্ধ ও মর্মাহত। অবিলম্বে এই মিথ্যা মামলা প্রত্যাহার করে অধ্যাপক তাজমেরী ইসলামকে নিঃশর্ত মুক্তিদানের জন্য আমরা সরকারের কাছে জোর দাবি জানাচ্ছি। অন্যথায় তাকে মুক্ত করতে শিক্ষক ও পেশাজীবী সমাজ জোর আন্দোলনে বাধ্য হবে।

একই সঙ্গে এ ঘটনার প্রতিবাদ জানিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদল। সংগঠনটির ঢাবি শাখার আহ্বায়ক রাকিবুল ইসলাম রাকিব ও সদস্য সচিব মো. আমান উল্লাহ আমান স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ প্রতিবাদ জানান।

ছাত্রদলের বিজ্ঞপ্তিতে বলা হয়, বিশিষ্ট শিক্ষাবিদ ড. তাজমেরী এস এ ইসলামকে কারাগারে প্রেরণ করার প্রতিক্রিয়ায় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা বিক্ষুব্ধ। ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদল মনে করে, এটি জেল-জুলুমের মাধ্যমে দেশের গুণী নাগরিকদের হেনস্তা করার একটি ঘৃণ্য অপচেষ্টা। স্বৈরতান্ত্রিক এবং অগণতান্ত্রিক সরকারকে অবৈধ মসনদে টিকিয়ে রাখতে যারা প্রশাসনকে ব্যবহার করছে, তাদের অচিরেই জবাবদিহির আওতায় এনে বিচারের মুখোমুখি করা হবে।

উল্লেখ্য, গত বৃহস্পতিবার (১৩ জানুয়ারি) সকালে রাজধানীর উত্তরার বাসা থেকে উত্তরা পশ্চিম থানা পুলিশ অধ্যাপক ড. তাজমেরী এস এ ইসলামকে গ্রেফতার করে। বিকালে পুরনো একটি নাশকতার মামলায় গ্রেফতার দেখিয়ে তাকে আদালতে তোলে পুলিশ। আদালত তার জামিন না-মঞ্জুর করে কাশিমপুর কারাগারে পাঠান।

/এমএস/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম