অনাপত্তি না নিয়ে বিদেশে রাবি শিক্ষক, সিন্ডিকেটে কমিটি

রাবি প্রতিনিধি
১৪ জানুয়ারি ২০২২, ১৯:২৮আপডেট : ১৪ জানুয়ারি ২০২২, ১৯:২৮

অনাপত্তিপত্র ছাড়াই বিদেশ চলে যাওয়ায় রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ব্যবসায় প্রশাসন ইনস্টিটিউটের (আইবিএ) প্রভাষক এ টি এম শাহেদ পারভেজের বিরুদ্ধে তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

বৃহস্পতিবার (১৩ জানুয়ারি) রাতে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক গোলাম সাব্বির সাত্তারের সভাপতিত্বে অনুষ্ঠিত ৫১০ তম সিন্ডিকেট সভায় এই কমিটি গঠন করা হয়।

বিষয়টি নিশ্চিত করে সিন্ডিকেট সদস্য সাদিকুল ইসলাম সাগর জানান, শাহেদ পারভেজ বিশ্ববিদ্যালয় থেকে অনাপত্তিপত্র না নিয়েই বিদেশে চলে গেছেন। সেই ঘটনার তদন্তের জন্য বিশ্ববিদ্যালয় থেকে পাঁচ সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। দ্রুততম সময়ের মধ্যে তদন্ত প্রতিবেদন দিতে বলা হয়েছে।

আরও পড়ুন: ৩ মাস অনুপস্থিত শিক্ষক, প্রশ্নপত্র তৈরি না হওয়ায় পরীক্ষা স্থগিত

জীব ও ভূ-বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক শহিদুল আলমকে আহ্বায়ক করে গঠিত কমিটিরসদস্যরা হলেন—রাষ্ট্রবিজ্ঞান বিভাগের অধ্যাপক এসএম এক্রাম উল্ল্যাহ, ইলেকট্রিক অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ও সিন্ডিকেট সদস্য মামুনুর রশীদ তালুকদার, অধ্যাপক আবু বক্কর ইসমাইল ও আইন বিভাগের সহকারী অধ্যাপক ও সিন্ডিকেট সদস্য সাদিকুল ইসলাম সাগর।

শাহেদ পারভেজ রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য আবদুস সোবহানের জামাতা। এর আগে ৩০ ডিসেম্বর বিশ্ববিদ্যালয়ের ২৫৫তম শিক্ষা পরিষদ সভায় একটি পাঁচ সদস্যভিত্তিক তদন্ত কমিটি গঠন করা হয়। 

আড়াই মাসেরও বেশি সময় ছুটি না নিয়ে অনুপস্থিত থাকা, তার অধীন থাকা কোর্সগুলোর নম্বরপত্র জমা না দেওয়া এবং প্রশ্নপত্র তৈরি না হওয়ায় পরীক্ষা স্থগিত হয়ে যায়। এসব বিষয় উল্লেখ করে ব্যবসায় প্রশাসন ইনস্টিটিউটের পরিচালকের দেওয়া এক চিঠির প্রেক্ষিতে ওই কমিটি গঠন করে শিক্ষা পরিষদ।

/এসএইচ/
সম্পর্কিত
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে দুই উপ-উপাচার্য নিয়োগ
রাজশাহী বিশ্ববিদ্যালয় উপাচার্য দফতরে ফুল-উপহার নিয়ে প্রবেশ নিষিদ্ধ
রাবির ১১ হলে ‘নিষিদ্ধ’ ছাত্রলীগের নতুন কমিটি ঘোষণা, ছাত্রদল বলছে হাস্যকর
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম