সিআইইউতে ক্যারিয়ার বিষয়ক আয়োজন ‘ব্যাংকারস হান্ট’

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৮ জানুয়ারি ২০২২, ১৭:০৬আপডেট : ১৮ জানুয়ারি ২০২২, ১৭:০৬

ব্যাংকিং পেশায় আছে চ্যালেঞ্জ, আছে দেশের অর্থনৈতিক উন্নয়নে অবদান রাখার সুযোগ। এই পেশায় আছে আর্থিক নিরাপত্তা ও মর্যাদাও।

চিটাগং ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটিতে (সিআইইউতে) অনুষ্ঠিত জমজমাট ‘পিএফইসি গ্লোবাল-ব্যাংকারস হান্ট ভলিউম টু’ অনুষ্ঠানে এভাবেই নিজেদের অভিমত ব্যক্ত করেছেন আগামী দিনের ব্যাংকার ও করপোরেটরা।

সম্প্রতি নগরের জামাল খান ক্যাম্পাসের অডিটোরিয়ামে এই অনুষ্ঠানের আয়োজন করে সিআইইউর ইনট্রিনসিক ফিন্যান্স ক্লাব। এতে বিভিন্ন ব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তা, সিআইইউ বিজনেস স্কুলের শিক্ষক ও শিক্ষার্থীরা অংশ নেন।

দেশের ব্যাংকিং ও করপোরেট সেক্টরে নিয়োগ প্রক্রিয়ার ধরন, কাজের পদ্ধতি ও সার্বিক পরিবেশের বিষয়ে ধারণা দিতেই ছাত্র-ছাত্রীদের জন্য এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।

দুই পর্বের আয়োজনে প্রথমে ছিল মেধা যাচাই। সেখান থেকে ১৫ জন শিক্ষার্থীকে বাছাই করার পর দ্বিতীয় ধাপে নেওয়া হয় তাদের সাক্ষাৎকার। শেষে তিন জনকে সেরা ঘোষণা করা হয়।

অনুষ্ঠানে পৃষ্ঠপোষকতা করেছে পিএফইসি গ্লোবাল, ব্যাংক এশিয়া ও ডেল্টা ইমিগ্রেশন।

সিআইইউর ইনট্রিনসিক ফিন্যান্স ক্লাবের ফ্যাকাল্টি ইনচার্জ অধ্যাপক ড. সৈয়দ মনজুর কাদেরের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও অংশ নেন ডিন অধ্যাপক ড. মোহাম্মদ নাঈম আবদুল্লাহ, ব্যাংক এশিয়ার নির্বাহী কর্মকর্তা আবদুল কাইয়ূম মোল্লা, একই ব্যাংকের এফভিপি এম এ ফারুক আহমেদ, প্রাইম ব্যাংক লিমিটেডের রিলেশনশিপ ম্যানেজার রমিজ আহমেদ, ইডিইউএআরটি এর প্রধান নির্বাহী প্রশিক্ষক মো. নাজমুল হাসান প্রমুখ।

সিআইইউর ইনট্রিনসিক ফিন্যান্স ক্লাবের ফ্যাকাল্টি ইনচার্জ অধ্যাপক ড. সৈয়দ মনজুর কাদের বলেন, ক্যারিয়ার হিসেবে ব্যাংকিং পেশা বেছে নিতে প্রতিযোগিতা বাড়ছে। এই পেশায় তরুণদের অংশগ্রহণ যত বাড়বে, সম্ভাবনার দুয়ার তত উন্মোচিত হবে বলে মন্তব্য করেন তিনি।

অনুষ্ঠানে ক্লাবের দুই কৃতী সদস্য সাহারা সুলতানা হাসান ও রহিম হোসাইনের প্রাণবন্ত উপস্থাপন উপস্থিত সবার নজর কাড়ে।

 

 

/এফএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম