শাবিতে শিক্ষার্থীদের ওপর হামলার প্রতিবাদে কুবিতে মানববন্ধন

কুবি প্রতিনিধি
১৮ জানুয়ারি ২০২২, ১৯:১২আপডেট : ১৮ জানুয়ারি ২০২২, ১৯:১২

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) শিক্ষার্থীদের ওপর পুলিশি হামলার প্রতিবাদে মানববন্ধন করেছেন কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) শিক্ষার্থীরা। 

মঙ্গলবার (১৮ জানুয়ারি) বেলা সাড়ে ১০টায় বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের মানববন্ধন করেন। এ সময় ‘শাবিতে হামলা কেন, জবাব চাই জবাব চাই‘, ‘সাস্টে রক্ত কেন’, ‘শাবি ভিসির পদত্যাগ চাই’সহ বিভিন্ন লেখা সংবলিত ফেস্টুন ও প্ল্যাকার্ড শিক্ষার্থীদের হাতে দেখা যায়।

আইন বিভাগের শিক্ষার্থী তরিকুল ইসলামের সঞ্চালনায় মানববন্ধনে বক্তারা বলেন, শিক্ষার্থীরা তাদের ন্যায্য অধিকারের দাবি জানিয়েছিল। কিন্তু প্রশাসন তা পূরণ না করে ন্যাক্কারজনক হামলা চালিয়েছে। এই ঘটনার নিন্দা জানিয়ে তারা শাবিপ্রবি ভিসির পদত্যাগ দাবি করেন।

ইংরেজি বিভাগের শিক্ষার্থী ইকবাল মুনাওয়ার বলেন, শাবি শিক্ষার্থীদের ওপর এই হামলার নিন্দা ও প্রতিবাদ জানাই। শিক্ষার্থীদের দাবি না মেনে উল্টো হামলা চালিয়েছে, এমন অযোগ্য ব্যক্তি ভিসি থাকতে পারে না। তার অপসারণ চাই।

আরও পড়ুন—

শাবি শিক্ষার্থীদের বিরুদ্ধে পুলিশকে হত্যা চেষ্টার অভিযোগে মামলা 

/এসএইচ/
সম্পর্কিত
বিশ্ববিদ্যালয়ে যৌন হয়রানি প্রতিরোধে ইউজিসি-ইউএন উইমেন উদ্যোগ
এবার রুমিন ফারহানার বিরুদ্ধে মানববন্ধন ও বিক্ষোভ হেফাজতের
ছয় দফা দাবিতে নিষিদ্ধ ছাত্রলীগের মৌন মানববন্ধন
সর্বশেষ খবর
মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের মামলাজট নিরসনের উদ্যোগ জোরদারের দাবি মন্ত্রীর
মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের মামলাজট নিরসনের উদ্যোগ জোরদারের দাবি মন্ত্রীর
হাদি হত্যা নিয়ে মন্তব্যের জের, মমতার বিরুদ্ধে মামলা
হাদি হত্যা নিয়ে মন্তব্যের জের, মমতার বিরুদ্ধে মামলা
তীব্র গরমে ৪ জনের মৃত্যু
তীব্র গরমে ৪ জনের মৃত্যু
বজ্রপাতে একদিনে ১২ জনের মৃত্যু
বজ্রপাতে একদিনে ১২ জনের মৃত্যু
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি