কুবিতে রেজিস্ট্রারকে অপসারণের দাবি, দফতরে তালা

কুবি প্রতিনিধি
২০ জানুয়ারি ২০২২, ০৫:১৭আপডেট : ২০ জানুয়ারি ২০২২, ০৫:১৭

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) রেজিস্ট্রার (অতিরিক্ত) অধ্যাপক ড. মো. আবু তাহেরের বিরুদ্ধে নানা অভিযোগ তুলে তার অপসারণ দাবি করেছেন বিশ্ববিদ্যালয়টির কর্মকর্তা-কর্মচারীরা। বুধবার (১৯ জানুয়ারি) বিকাল থেকে এ নিয়ে উত্তাপ ছড়ায় বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনে। শেষ পর্যন্ত রাত ৮টার দিকে রেজিস্ট্রার দফতরে তালা ঝুলিয়ে দেন তারা।

বুধবার সন্ধ্যায় অফিসার্স অ্যাসোসিয়েশন, তৃতীয় শ্রেণির কর্মচারী সমিতিসহ কর্মকর্তা ও কর্মচারীদের সকল সংগঠন রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্ব) কার্যালয়ে উপস্থিত হন। এ সময় রেজিস্ট্রারের সঙ্গে তাদের ব্যাপক উচ্চবাচ্য হয়। পরবর্তী সময়ে রেজিস্ট্রার তার কক্ষ থেকে বের হয়ে গেলে রেজিস্ট্রার দফতরে তালা দেন বিক্ষুব্ধ কর্মকর্তা-কর্মচারীরা। 
তালা দেওয়ার বিষয়ে জানতে তারা বলেন, আমরা রেজিস্ট্রার কার্যালয় তালা দিয়েছি যাতে এখান থেকে গুরুত্বপূর্ণ ফাইল নথিপত্র সরাতে না পারে। 

আন্দোলনকরীরা বলছেন, বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষক হয়েও দীর্ঘদিন তিনি দখলে রেখেছেন রেজিস্ট্রার পদটি। পদ নেওয়ার পর অন্যান্য কর্মকর্তাদের মতো নিয়মিত অফিস করতেও দেখা যায় না তাকে। নিজের বানানো সাপ্তাহিক রুটিন মোতাবেক অফিস করেন তিনি। এছাড়া নিজের খেয়াল খুশি মতো নিজের পছন্দের লোককে প্রমোশন দিয়েছেন আবার অনেকের প্রমোশন আটকেও রেখেছেন। 

/ইউএস/
সম্পর্কিত
ডাকসু-জাকসুর পর বিশ্ববিদ্যালয়গুলোতে বইছে ছাত্র সংসদ নির্বাচনের হাওয়া
ট্রেনে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীকে উত্ত্যক্ত করায় ৫ যুবক আটক 
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ছাত্রীকে ধর্ষণের পর হত্যা: আদালতে আসামির স্বীকারোক্তি
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম