শাবিতে আমরণ অনশন করে হাসপাতালে ৩ শিক্ষার্থী

শাবি প্রতিনিধি 
২০ জানুয়ারি ২০২২, ১৪:৪৯আপডেট : ২০ জানুয়ারি ২০২২, ১৪:৪৯

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের পদত্যাগের দাবিতে চলা আমরণ অনশনে বেশ কয়েকজন শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়েছেন। এর মধ্যে তিন শিক্ষার্থীকে সিলেটের বিভিন্ন হাসপাতালে নিয়ে চিকিৎসা দেওয়া হচ্ছে।

অনশনে অসুস্থ হয়ে হাসপাতালে যাওয়া শিক্ষার্থীদের মধ্যে রয়েছেন জেনেটিক ইঞ্জিনিয়ারিং অ্যান্ড বায়োটেকনোলজি বিভাগের শিক্ষার্থী কাজল দাস, সমাজকর্ম বিভাগের দীপান্বিতা বৃষ্টি ও বাংলা বিভাগের শিক্ষার্থী মোজাম্মেল হক। 

জানা যায়, বৃহস্পতিবার (২০ জানুয়ারি) দুপুর সাড়ে ১২টায় অনশনরত কাজল দাস অসুস্থ হয়ে অজ্ঞান হয়ে পড়েন। তাকে সিলেট নগরীর রাগীব-রাবেয়া মেডিক্যাল কলেজে নিয়ে যাওয়া হয়। 

এর আগে, রাত ১১টার দিকে অসুস্থ হয়ে পড়েন আন্দোলনরত শিক্ষার্থী সমাজকর্ম বিভাগের দীপান্বিতা বৃষ্টি। পরে তাকে মাউন্ট অ্যাডোরা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। একই সময় আন্দোলনে অংশ নেওয়া বাংলা বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী মোজাম্মেল হক অসুস্থ হয়ে পড়লে তাকেও মাউন্ট অ্যাডোরাতে ভর্তি করা হয়।  

উল্লেখ্য, প্রায় ২৪ ঘণ্টা ধরে ২৪ শিক্ষার্থী বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের পদত্যাগের দাবিতে তার বাসভবনের সামনে অনশন করছেন। এছাড়া আন্দোলনরত অন্য শিক্ষার্থীরা উপাচার্যের পদত্যাগের দাবিতে অবস্থান কর্মসূচি পালন করছে।

এদিকে দফায় দফায় শিক্ষক প্রতিনিধিরা বুধবার রাত থেকে শিক্ষার্থীদের সঙ্গে কথা বলতে ও অনশন ভাঙাতে কর্মসূচিস্থলে আসছেন।

বুধবার রাতে বিশ্ববিদ্যালয়ের আওয়ামী-বাম, বিএনপি-জামায়াতমপন্থী শিক্ষকদের একটি প্রতিনিধি দল কর্মসূচিস্থলে পৌঁছে শিক্ষার্থীদের বোঝানোর চেষ্টা করেন। তবে উপাচার্যের পদত্যাগ দাবিতে হওয়া আন্দোলনে শিক্ষকদের সমর্থন আছে কিনা জানতে চান শিক্ষার্থীরা। 'হ্যাঁ' অথবা 'না' এই দুই উত্তরের মধ্যে জানতে চান তারা।

শিক্ষার্থীরা বলেন, যদি আপনারা শিক্ষকবৃন্দ আমাদের একদফা দাবির সঙ্গে একমত হন, তাহলে আমরা আপনাদের সঙ্গে কথা বলবো। এছাড়া আমরা আপনাদের সঙ্গে কোনও ধরনের কথা বলতে রাজি নই।

এ সময় শিক্ষকবৃন্দ তাদের সঙ্গে কথা বলতে চাইলে বিভিন্ন স্লোগানে তাদের কথা বলতে বাধা দেন শিক্ষার্থীরা। একপর্যায়ে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা ব্যর্থ হয়ে ফিরে আন্দোলনস্থল ত্যাগ করেন।

ফিরে যাওয়ার সময় বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. আনোয়ারুল ইসলাম সাংবাদিকদের প্রশ্নোত্তরে বলেন, আমরা এসেছিলাম আমাদের শিক্ষার্থীদের অনশন ভাঙাতে। আমরা সুষ্ঠু সমাধানের জন্য সময় চেয়েছি, তবে শিক্ষার্থীরা আমাদের সে সুযোগ দেয়নি। আমরা আবার চেষ্টা করবো, যেন তাদের বোঝাতে পারি। আমাদের শিক্ষকরাও আসবেন যেন তাদের বোঝানো যায়, সে চেষ্টা করতে।

এর আগে রাত আটটায় আন্দোলনরত শিক্ষার্থীদের সঙ্গে আন্দোলনস্থলে এসে একাত্মতা ঘোষণা করেন বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থীরা।

বিশ্ববিদ্যালয়ের ছাত্রীদের আবাসিক হলের সমস্যা নিরসনে আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর ছাত্রলীগের হামলার ঘটনার পরদিন রবিবার (১৬ জানুয়ারি) দুপুর আড়াইটা থেকে বিশ্ববিদ্যালয়ের ড. এম এ ওয়াজেদ মিয়া আইআইসিটি ভবনে উপাচার্যকে অবরুদ্ধ করে রাখেন শিক্ষার্থীরা। তারা প্রভোস্ট বডির পদত্যাগ ও হামলার বিচার দাবি করেন। 

পরে বিকাল ৪টায় আইআইসিটি ভবনের সামনে উপাচার্যকে মুক্ত করতে পুলিশ উপস্থিত হয়। এ সময় ‘ক্যাম্পাসে পুলিশ কেন? প্রশাসন জবাব চাই’ স্লোগানে ফেটে পড়েন শিক্ষার্থীরা। সন্ধ্যায় লাঠিপেটার পাশাপাশি, রাবার বুলেট ও টিয়ারশেল ছুড়ে পুলিশ ছাত্রদের ছত্রভঙ্গ করে ভিসিকে উদ্ধার করে বাংলোতে পৌঁছে দেন। এতে অর্ধশতাধিক শিক্ষার্থী আহত হন। এক শিক্ষার্থী গুলিবিদ্ধ অবস্থায় আইসিইউতে চিকিৎসাধীন রয়েছেন। 

পরে রাত সাড়ে ৮টার দিকে উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমদ অনির্দিষ্টকালের জন্য বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা করেন। একই সঙ্গে সোমবার (১৭ জানুয়ারি) ১২টার মধ্যে সব শিক্ষার্থীদের হল ছাড়ার নির্দেশ দেন। তবে শিক্ষার্থীরা হল না ছেড়ে ক্যাম্পাসে অবস্থান নিয়ে ভিসির পদত্যাগের দাবিতে আন্দোলন চালিয়ে যাচ্ছেন। 

 

/টিটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম