সিকৃবিতে সশরীরে পাঠদান বন্ধ

সিকৃবি প্রতিনিধি
২১ জানুয়ারি ২০২২, ১৫:০৩আপডেট : ২১ জানুয়ারি ২০২২, ১৫:০৩

করোনাভাইরাসের ঊর্ধ্বমুখী সংক্রমণ ঠেকাতে সশরীরে পাঠদান বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে সিলেট কৃষি বিশ্ববিদ্যালয় (সিকৃবি) কর্তৃপক্ষ। 

শুক্রবার (২১ জানুয়ারি) দুপুরে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. মতিয়ার রহমান হাওলাদার বাংলা ট্রিবিউনকে এই তথ্য জানান।

তিনি বলেন, সরকারি সিদ্ধান্ত অনুযায়ী আগামী ৬ ফেব্রুয়ারি পর্যন্ত সশরীরে পাঠদান বন্ধ রাখা হবে। তবে এই সময়ে বিশ্ববিদ্যালয়ের দাফতরিক কার্যক্রম চালু থাকবে এবং স্নাতক ও স্নাতকোত্তর পর্যায়ে ভর্তি কার্যক্রমও চলবে।

বিশ্ববিদ্যালয়ের ডিন কাউন্সিলের আহ্বায়ক অধ্যাপক ড. মুহাম্মদ রাশেদ আল মামুন জানান, বিভিন্ন বর্ষের চলমান পরীক্ষাগুলো পূর্বনির্ধারিত রুটিন অনুযায়ী অনুষ্ঠিত হবে। আবাসিক হল বন্ধ রাখার সিদ্ধান্ত হয়নি। এ ছাড়া অনলাইনে পাঠদান চালু রাখার বিষয়েও সিদ্ধান্ত নেওয়া হবে।

উল্লেখ্য, করোনার ঊর্ধ্বমুখী সংক্রমণ পরিস্থিতে আবারও শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করেছে সরকার। এই ধাপে আপাতত দুই সপ্তাহের জন্য দেশের সকল স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয় বন্ধ থাকবে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। শুক্রবার সকালে স্বাস্থ্য অধিদফতরের এক সংবাদ ব্রিফিংয়ে তিনি এ তথ্য জানান।

/এসএইচ/
সম্পর্কিত
ঈদের ছুটির দিনেই পরীক্ষা, বিতর্কে দিল্লি বিশ্ববিদ্যালয়
পুকুরে ডুবে বিশ্ববিদ্যালয়ের ২ শিক্ষার্থীর মৃত্যু
ড. ইউনূসের সময়ের ভিসিরা কে কোথায়
সর্বশেষ খবর
জয়পুরহাটে বজ্রাঘাতে প্রাণ হারালেন ২ জন
জয়পুরহাটে বজ্রাঘাতে প্রাণ হারালেন ২ জন
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম