কুবিতে ক্লাস-পরীক্ষা চলবে অনলাইনে, খোলা থাকবে হল

কুবি প্রতিনিধি
২২ জানুয়ারি ২০২২, ১১:১৬আপডেট : ২২ জানুয়ারি ২০২২, ১১:১৬

করোনাভাইরাস সংক্রমণ রোধে আগামী দুই সপ্তাহ সশরীরে পাঠদান ও পরীক্ষা বন্ধ রাখার সিদ্ধান্ত হয়েছে কুমিল্লা বিশ্ববিদ্যালয় (কুবি) প্রশাসন। তবে এই সময়ে আবাসিক হলগুলো খোলা থাকবে।

শুক্রবার (২১ জানুয়ারি) রাতে বিশ্ববিদ্যালয়ের ৬৯ তম অ্যাকাডেমিক কাউন্সিলের এক জরুরি সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়। 

বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্ব) অধ্যাপক ড. মো. আবু তাহের জানান, আগামী ৬ ফেব্রুয়ারি পর্যন্ত ক্লাস ও পরীক্ষা অনলাইনে চলমান থাকবে। সীমিত পরিসরে সকাল ৯টা থেকে দুপুর ২টা পর্যন্ত অফিস কার্যক্রম চলবে। ২০২০-২১ শিক্ষাবর্ষের ভর্তি কার্যক্রমও চলবে।

তিনি আরও জানান, এই সময়ে আবাসিক হলগুলো খোলা থাকবে। মন্ত্রিপরিষদ বিভাগ স্বাস্থ্যবিধি মানার ব্যাপারে যে সাধারণ প্রজ্ঞাপন দিয়েছে, তা যথাযথভাবে অনুসরণ করতে হবে। আগামী ৬ ফেব্রুয়ারির পর পরিস্থিতি বুঝে ফাইনাল পরীক্ষাগুলোর বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।

/এসএইচ/
সম্পর্কিত
করোনার চেয়ে বার্ড ফ্লু ভয়াবহ হতে পারে বলে আশঙ্কা বিজ্ঞানীদের
করোনা পরবর্তীকালে সর্বনিম্ন জিডিপি প্রবৃদ্ধি গত অর্থবছরে, ৩.৬৯ শতাংশ
ডাকসু-জাকসুর পর বিশ্ববিদ্যালয়গুলোতে বইছে ছাত্র সংসদ নির্বাচনের হাওয়া
সর্বশেষ খবর
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
দিল্লীতে আগুনে ৮ বাংলাদেশি আহত, গুরুতর অবস্থা তিন জনের
দিল্লীতে আগুনে ৮ বাংলাদেশি আহত, গুরুতর অবস্থা তিন জনের
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান