শাবিপ্রবি ভিসির পদত্যাগ দাবিতে শাহবাগে গণঅবস্থান

ঢাবি প্রতিনিধি
২৬ জানুয়ারি ২০২২, ১৫:০৬আপডেট : ২৬ জানুয়ারি ২০২২, ১৫:০৬

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) উপাচার্য (ভিসি) ফরিদ উদ্দীন আহমেদের পদত্যাগ দাবিতে শাহবাগে গণঅবস্থান কর্মসূচি পালন করছে বামপন্থী ছাত্র সংগঠন, শিক্ষক, সাংস্কৃতিক ব্যক্তিত্ব, অভিভাবকসহ বিভিন্ন স্তরের মানুষ।

বুধবার (২৬ জানুয়ারি) দুপুর সাড়ে বারোটায় রাজধানীর শাহবাগ জাতীয় জাদুঘরের সামনে অবস্থান নিয়ে গণঅবস্থান কর্মসূচি শুরু করেন তারা। সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলে জানা যায় এই কর্মসূচি সন্ধ্যা পর্যন্ত চলবে। এই কর্মসূচিতে সংহতি জানিয়ে উপস্থিত রয়েছে আর্কিটেকচার সাস্ট অ্যালামনাই অ্যাসোসিয়েশন (আশা)।

কর্মসূচি নিয়ে জানতে চাইলে সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্টের (মার্কসবাদী) ভারপ্রাপ্ত সভাপতি জয়দ্বীপ ভট্টাচার্য বলেন, শাবিপ্রবির শিক্ষার্থীদের আন্দোলনের সঙ্গে সংহতি জানিয়ে আজকে আমরা এই অবস্থান কর্মসূচি পালন করছি। আন্দোলনকারীরা আজ সকালে তাদের ১৬২ ঘণ্টার অনশন ভাঙলেও ভিসির পদত্যাগ না হওয়া পর্যন্ত তাদের অবস্থান কর্মসূচি পালন করবে। এ আন্দোলনটি পাবলিক বিশ্ববিদ্যালয়ের হল, শিক্ষক-ভিসি নিয়োগে যে সকল অনিয়ম হয় সেগুলোকে সামনে নিয়ে এসেছে। শিক্ষার্থীদের আন্দোলনকে পণ্ড করে দেওয়ার সরকারি চিরাচরিত কৌশলকে তারা ব্যর্থ করে দিয়েছে। তাদের সঙ্গে সংহতি জানিয়েই আজকে আমাদের এই অবস্থান।’ শাবিপ্রবি ভিসির পদত্যাগ দাবিতে শাহবাগে গণঅবস্থান

বাংলাদেশ ছাত্র ফেডারেশনের সভাপতি গোলাম মোস্তফা বলেন, শাবিপ্রবিতে যে চলমান আন্দোলন, স্বৈরাচারী ভিসি ফরিদ উদ্দীন আহমেদের পদত্যাগের দাবিতে আজকে ঢাকায় ক্রিয়াশীল বিভিন্ন গণতান্ত্রিক প্রগতিশীল ছাত্র সংগঠনগুলোর আয়োজনে আমরা গণঅবস্থান কর্মসূচির আহ্বান করেছি। এবং সেই আহ্বানে শিক্ষক-অভিভাবক, সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও ছাত্র নেতাসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ আমাদের সঙ্গে সংহতি জানিয়ে অবস্থান করছেন। আমাদের এই কর্মসূচি সন্ধ্যা ৬টা পর্যন্ত চলবে। তারপরও যদি ভিসি অপসারণ না হয়, আমরা লাগাতার বিভিন্ন ধরনের কর্মসূচি পালন করব। বিশ্ববিদ্যালয়ের ক্লাসে, হলে, ডাইনিংয়ে শিক্ষার্থীদের জন্য সুষ্ঠু পরিবেশ চাই। শিক্ষাঙ্গনকে গণতান্ত্রিক করতে চাই। স্কুল-কলেজ-বিশ্ববিদ্যালয়গুলোকে আমরা বাঁচাতে চাই। সেক্ষেত্রে এই ধরনের একজন স্বৈরাচারী ভিসি ক্যাম্পাসে থাকেন, তাহলে কখনো বিশ্ববিদ্যালয় গণতান্ত্রিক হতে পারে না।'

শাবিপ্রবি শিক্ষার্থীদের অনশন ভাঙার বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, অনশন আন্দোলনের একটি ধারা। তারা জানিয়েছে, দাবি আদায় না হওয়া পর্যন্ত তারা আন্দোলনের অন্য ধারাগুলোতে আন্দোলন চলমান রাখবে। বিভিন্ন সাংস্কৃতিক কর্মকাণ্ডের মাধ্যমে সন্ধ্যা পর্যন্ত কর্মসূচি চলবে বলে তিনি জানান। শাবিপ্রবি ভিসির পদত্যাগ দাবিতে শাহবাগে গণঅবস্থান

/এমএস/     
সম্পর্কিত
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম