স্বাস্থ্যবিধি মেনে শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়ার দাবি

ঢাবি প্রতিনিধি
০৩ ফেব্রুয়ারি ২০২২, ১৬:১২আপডেট : ০৩ ফেব্রুয়ারি ২০২২, ১৬:১২

স্বাস্থ্যবিধি মেনে অবিলম্বে সশরীরে শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়ার দাবি জানিয়েছে সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট (মার্কসবাদী)।

বৃহস্পতিবার (৩ ফেব্রুয়ারি) দুপুর ১২টায় ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকার মিলন চত্বরের সামনে ‘স্বাস্থ্যবিধি মেনে শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়ার দাবিতে দেশব্যাপী মিছিল-সমাবেশ’ শীর্ষক ব্যানারে আয়োজিত এক সমাবেশে এ দাবি জানান সংগঠনটির নেতারা।

এসময় নেতারা স্বাস্থ্যবিধি মেনে অবিলম্বে সশরীরে ক্লাস খুলে দেওয়া, করোনাকালে শিক্ষার্থীদের সব বেতন-ফি মওকুফ, জাতীয় শিক্ষাক্রম-২০২০ বাতিল ও ক্যাম্পাসে গণতান্ত্রিক পরিবেশ নিশ্চিত করার দাবি জানান। এরআগে বিশ্ববিদ্যালয়ের টিএসসির পায়রা চত্বর থেকে একটি মিছিল নিয়ে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন এলাকা প্রদক্ষিণ করেন তারা।

সমাবেশে সভাপতির বক্তব্যে সংগঠনের কেন্দ্রীয় সভাপতি ডা. জয়দীপ ভট্টাচার্য বলেন, ‘কোনও বিষয়ে সরকার এককভাবে সিদ্ধান্ত নিতে  পারে না। যদি নেয়ও তাকে বোঝাতে হবে কেন এই সিদ্ধান্ত। করোনা সংক্রমণ বাড়লেই শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ করে দিতে হবে, এটি কোনোভাবে গ্রহণযোগ্য হতে পারে না। করোনাকালে   শিক্ষা প্রতিষ্ঠানের করণীয় সম্পর্কে ইউনিসেফের নীতিমালা হলো— সংক্রমণ বাড়লে সবার শেষে বন্ধ করতে হবে শিক্ষা প্রতিষ্ঠান এবং সবার আগে খুলে দিতে হবে। ইউনিসেফ আবারও তা মনে করিয়ে দিলেও সরকার তার তোয়াক্কা করেনি।’

/এপিএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম