হাজী দানেশ বিশ্ববিদ্যালয়ে সশরীরে পরীক্ষা, ক্লাস চলবে অনলাইনে

হাবিপ্রবি প্রতিনিধি
০৪ ফেব্রুয়ারি ২০২২, ১১:১২আপডেট : ০৪ ফেব্রুয়ারি ২০২২, ১৫:০৯

হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (হাবিপ্রবি) কর্তৃপক্ষ সশরীরে পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। সিদ্ধান্তের পরিপ্রেক্ষিতে ৭ ফেব্রুয়ারি থেকে ব্যবহারিক ও তত্ত্বীয় পরীক্ষা সশরীরে নেওয়া হবে। তবে পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত অনলাইনেই ক্লাস চালু রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (৩ ফেব্রুয়ারি) এক জরুরি সভায় এই সিদ্ধান্ত নেয় কর্তৃপক্ষ।

সভা শেষে জানা যায়, ৭ ফেব্রুয়ারি থেকে সব ধরনের তত্ত্বীয়, ব্যবহারিক ও মিডটার্ম পরীক্ষা যথাযথ স্বাস্থ্যবিধি মেনে সশরীরে অনুষ্ঠিত হবে। এ লক্ষ্যে বিভাগসমূহ প্রয়োজনীয় ব্যবস্থা নেবে। এছাড়া পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত অনলাইনে ক্লাস চলবে। তবে বিশ্ববিদ্যালয়ের আবাসিক হল খোলা থাকবে বলে সিদ্ধান্ত হয়।

তবে প্রয়োজনে কুইজ ও মৌখিক পরীক্ষা অনলাইনে নেওয়া যাবে বলেও প্রশাসন থেকে জানানো হয়েছে।

এদিকে সশরীরে পরীক্ষা নেওয়ার ঘোষণায় শিক্ষার্থীদের চলাচলের সুবিধার্থে বাস চালুর দাবি জানিয়েছেন শিক্ষার্থীরা। 

উল্লেখ্য, গত ২১ জানুয়ারি শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রাখা সংক্রান্ত মন্ত্রিপরিষদ বিভাগের নির্দেশনার পরিপ্রেক্ষিতে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ৬ ফেব্রুয়ারি পর্যন্ত সশরীরে ক্লাস-পরীক্ষা স্থগিতের ঘোষণা দিয়েছিল।

 

/টিটি/এমওএফ/
সম্পর্কিত
ঈদের ছুটির দিনেই পরীক্ষা, বিতর্কে দিল্লি বিশ্ববিদ্যালয়
পুকুরে ডুবে বিশ্ববিদ্যালয়ের ২ শিক্ষার্থীর মৃত্যু
ড. ইউনূসের সময়ের ভিসিরা কে কোথায়
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম