বালুতে নিহত হিমেলের অবয়ব

রাবি প্রতিনিধি, 
০৭ ফেব্রুয়ারি ২০২২, ২০:৪৫আপডেট : ০৭ ফেব্রুয়ারি ২০২২, ২০:৫৩

এবার বালু দিয়ে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ট্রাকের চাপায় নিহত মাহমুদ হাবিব হিমেলের ভাস্কর্য তৈরি করেছে চারুকলার শিক্ষার্থীরা। সোমবার (৭ ফেব্রুয়ারি) বিকালে শহীদ হবিবুর রহমান হল সংলগ্ন দুর্ঘটনাস্থলের পাশেই এই ভাস্কর্য আঁকা হয়। দুই দিন আগে একইস্থানে বালু দিয়ে শিক্ষার্থীরা ট্রাকচাপার পর পড়ে থাকা হিমেলের লাশের দৃশ্য আঁকেন।

গত ১ ফেব্রুয়ারি হল থেকে ক্যাম্পাসে আসার সময় শহীদ হবিবুর রহমান হল সংলগ্ন রাস্তায় ট্রাকচাপায় নিহত হন হিমেল। এ সময় তার সঙ্গে মোটরসাইকেলে থাকা রিমেল নামে আরেক শিক্ষার্থী আহত হন।

দুর্ঘটনার পর থেকে শিক্ষার্থীরা বিভিন্ন আন্দোলন কর্মসূচি পালন করে আসছে। কর্মসূচির মধ্যে রয়েছে দুর্ঘটনাস্থলে ছবি, প্রদীপ প্রজ্বলন, বালু দিয়ে দুর্ঘটনার পরবর্তী হিমেলের পোট্রেট ইত্যাদি আঁকেন। 

বালু দিয়ে ভাস্কর্য তৈরির বিষয়ে চারুকলার মাস্টার্সের শিক্ষার্থী ইমরান হোসাইন বলেন, ‘আমাদের চারুকলার শিক্ষার্থী হিসেবে তাকে স্মরণে রাখতেই নিয়মিত কোনও না কোনও কর্মসূচি পালন করছি। এরই অংশ হিসেবে আজকে বালু দিয়ে তার পোট্রেট আঁকা হয়েছে। এর মাধ্যমে আমরা বিশ্ববিদ্যালয় প্রশাসনকেও এটি জানাতে চাই যে, তারা যে আশ্বাস দিয়েছেন কালক্ষেপণ না করে দ্রুত বাস্তবায়ন যেন করে।’

কুষ্টিয়ার রবীন্দ্র মৈত্রী বিশ্ববিদ্যালয়ে চারুকলার শিক্ষক প্রদীপ সাহা বলেন, ‘কিছু দিন আগে আমাদের ছোট ভায়েরা বালু দিয়ে হিমেলের মারা যাওয়ার পরের প্রতিচ্ছবি আঁকেন। কিন্তু আমরা তো এই হিমেলকে দেখিনি। সে আমাদের মাঝে নেই, এটাও আমরা বিশ্বাস করতে চাই না। তাই তার যে হাসিমাখা মুখ সেটির ভাস্কর্য তৈরির চেষ্টা করেছি। যাতে করে সবাই তার হাসি মাখা মুখটিও দেখতে পারেন।’

হিমেলের সহপাঠী এম এ মৌমিন সিদ্দিকী বলেন, ‘আমরা প্রায় দেখি, কোনও ঘটনা ঘটলে তা কিছু দিন পর ভুলে যায়। সেই জায়গা থেকে হিমেলকে যেন মনে রাখে, এর জন্য আমরা আমাদের কার্যক্রম জারি রেখেছি।’

তিনি আরও বলেন, ‘আমরা প্রশাসনকে যে দাবিগুলো জানিয়েছিলাম, প্রশাসন মুখে তা মেনে নেওয়ার আশ্বাস দিলেও বাস্তবে তা কার্যকর করেনি। আমরা তার সহপাঠীরা আমাদের শিল্পকর্মের মাধ্যমে প্রশাসনকে এটি জানাতে চাই যে, তারা যেন দ্রুত অঙ্গীকার বাস্তবায়ন করে।’

এদিকে, নির্মাণাধীন বিজ্ঞান ভবনের সামনে ‘শহীদ মাহমুদ হাবিব হিমেল একাডেমিক ভবন’ লেখা সংবলিত  সাইনবোর্ড টানিয়েছেন শিক্ষার্থীরা। এ দিন দুপুর সাড়ে ১২টার দিকে চারুকলা অনুষদের ১৫-২০ জন শিক্ষার্থী এই সাইনবোর্ড টানিয়ে দেন।

/এফআর/
সম্পর্কিত
দিল্লির রেস্তোরাঁয় ভয়াবহ আগুন, বিদেশি নাগরিকসহ নিহত ২১
১০ বছর পর এলেন দেশে, বাড়ি ফিরলেন মা-ভাই-বোনসহ লাশ হয়ে
সড়কে প্রাণ হারালেন যুবদল নেতা
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম