২৩ মাসেও পরীক্ষা হয়নি জাবির দর্শন বিভাগের প্রথম বর্ষের শিক্ষার্থীদের

ওয়াজহাতুল ইসলাম, জাবি 
০৯ ফেব্রুয়ারি ২০২২, ১১:২৪আপডেট : ০৯ ফেব্রুয়ারি ২০২২, ১১:২৪

বিশ্ববিদ্যালয়ে প্রবেশের ২৩ মাস পেরিয়ে গেলেও চূড়ান্ত পরীক্ষায় বসতে পারেননি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) দর্শন বিভাগের প্রথম বর্ষের শিক্ষার্থীরা। এতে দীর্ঘ সেশন জটের আশঙ্কা করছেন শিক্ষার্থীরা।

২০২০ সালের মার্চে প্রথম বর্ষের (২০১৯-২০ শিক্ষাবর্ষ) শিক্ষার্থীদের শ্রেণি কার্যক্রম শুরু হয়। করোনার প্রকোপ বেড়ে যাওয়ায় এক সপ্তাহ সশরীরে শ্রেণি কার্যক্রমের পর বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা করা হয়। পরে বিশ্ববিদ্যালয় অনলাইন শ্রেণি কার্যক্রমের উদ্যোগ নিলেও এই বিভাগের শিক্ষার্থীরা অনেক দেরিতে সে সুযোগ পায়। অনলাইন ক্লাস নিয়ে শিক্ষকদের অনিয়ম, অবহেলা ও গাফিলতির কারণে প্রায় দুই বছরেও সব কোর্সের সিলেবাস ও ‍টিউটোরিয়াল শেষ হয়নি বলে অভিযোগ শিক্ষার্থীদের।

নাম প্রকাশে অনিচ্ছুক এক শিক্ষার্থী বলেন, স্যাররা বরাবরই অফলাইনে ক্লাস নিতে চান। অফলাইনের অপেক্ষায় ইতোমধ্যে ২৩ মাস পেরিয়ে গেছে। এখনও সব কোর্সের সিলেবাস শেষ হয়নি। অনেকগুলো কোর্সের টিউটোরিয়ালও বাকি রয়েছে। অন্যান্য বিভাগগুলোর পরীক্ষা অনলাইনে শেষ হয়েছে, তবে আমরা এখনও অনিশ্চয়তায় আছি। স্যারদের দ্রুত সিলেবাস শেষ করা ও পরীক্ষা নেওয়ার বিষয়ে জানিয়েছি। তারা আশ্বাস দিয়েছেন।

শিক্ষার্থীদের সঙ্গে কথা বলে জানা যায়, শুরুর দিকে অনলাইন ক্লাসে তাদের আগ্রহ কম ছিল। পরে শিক্ষার্থীরা আগ্রহী হলেও ক্লাস নিতে আগ্রহী নিতে শিক্ষকদের আগ্রহে ভাটা পড়ে।

খোঁজ নিয়ে জানা যায়, ২০২১ সালের ১ ডিসেম্বর থেকে প্রথম বর্ষের শিক্ষার্থীদের সশরীরে শ্রেণি কার্যক্রমের জন্য অনুমতি দেওয়া হলেও তা সময়মতো শুরু করেনি জাবির দর্শন বিভাগ। পরে সশরীরে শ্রেণি কার্যক্রম শুরু হলেও মাত্র একজন শিক্ষকই ক্লাস নিয়েছেন বলে জানান শিক্ষার্থীরা। এ সময় চূড়ান্ত পরীক্ষার রুটিন প্রকাশ করা হয়। কিন্তু বিশ্ববিদ্যালয় পুনরায় বন্ধ ঘোষণা করায় পরীক্ষা স্থগিত করা হয়।

এ বিষয়ে দর্শন বিভাগের চেয়ারম্যান অধ্যাপক এএসএম আনোয়ারুল্লাহ ভূঁইয়া বলেন, বিভাগের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নেওয়ার পর পরীক্ষা কমিটি তৈরি করে দিয়েছি। কমিটি ইতোমধ্যে দু’বার তারিখ দিয়েছে। তবে করোনা পরিস্থিতি পরিবর্তনের কারণে তা বাতিল করা হয়। কোনও শিক্ষক ক্লাস নিতে অনিয়ম করলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার এখতিয়ার বিভাগীয় প্রধানের নেই বলে জানান তিনি।

পরীক্ষা নিতে দেরি হওয়ার কারণ জানতে চাইলে প্রথম বর্ষের পরীক্ষা কমিটির চেয়ারম্যান অধ্যাপক মো. মনজুর ইলাহী বলেন, বিশ্ববিদ্যালয়ের সর্বশেষ বিজ্ঞপ্তি অনুসারে ক্লাসরুমে অনলাইনে পরীক্ষা নিতে হবে। তাই আমাদের নিয়ম ছিল শিক্ষার্থীরা ক্লাসরুমে বসে অনলাইনে আমাদের তত্ত্বাবধায়নে পরীক্ষা দিবে। তাছাড়া সম্প্রতি কয়েকজন শিক্ষার্থী করোনায় আক্রান্ত হয়েছে। তাই পরীক্ষার তারিখ দিতে দেরি হয়েছে। এর ওপর বিশ্ববিদ্যালয়ে আবার সাময়িকভাবে পরীক্ষা এবং শ্রেণি কার্যক্রম বন্ধ হয়ে যাওয়ায় নতুন করে সংশোধিত রুটিন দেওয়া সম্ভব হয়নি। টিউটোরিয়াল পরীক্ষাগুলো শেষ হলে আমরা চূড়ান্ত পরীক্ষার সংশোধিত রুটিন প্রকাশ করবো।

উল্লেখ্য, করোনার পরিস্থিতিতে সেশনজট কমানোর লক্ষ্যে গত বছরের ২ জুন বিশেষ সিন্ডিকেট সভায় অনলাইনেই অ্যাকাডেমিক পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত নেয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। সে অনুযায়ী একই শিক্ষাবর্ষের অন্য বিভাগগুলোতে পরীক্ষা হয়ে গেলেও এখনও পরীক্ষা নিতে পারেনি হাতেগোনা দুই-একটি বিভাগ।

 

/টিটি/
সম্পর্কিত
তিন দিনের আল্টিমেটাম দিয়ে আন্দোলন স্থগিত করলেন জাবি শিক্ষার্থীরা
জাবিতে ধর্ষণচেষ্টা: রাতভর বিক্ষোভের পর সকালে প্রক্টর অফিসে তালা
জাবিতে ধর্ষণচেষ্টা: প্রক্টরিয়াল বডির পদত্যাগ দাবি শিক্ষার্থীদের
সর্বশেষ খবর
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম