বহাল থাকছে ঢাবির ‘ঘ’ ইউনিট

ঢাবি প্রতিনিধি
১৬ ফেব্রুয়ারি ২০২২, ১৮:৫৯আপডেট : ১৬ ফেব্রুয়ারি ২০২২, ১৯:০৫

ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় এ বছরের জন্য ‘ঘ’ ইউনিট বহাল রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এর ফলে, ২০২১-২২ শিক্ষাবর্ষে ‘ক , খ , গ , ঘ এবং চ ’ এই ৫টি ইউনিটেই ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। তবে পরের শিক্ষাবর্ষ থেকে পুনর্বিন্যাসকৃত ইউনিটে ভর্তি পরীক্ষা হবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

বুধবার (১৬ ফেব্রুয়ারি) সকালে অনুষ্ঠিত ডিন কমিটির বিশেষ সভার সুপারিশের আলোকে বিকালে নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে অনুষ্ঠিত সাধারণ ভর্তি কমিটির এক বিশেষ সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছেন কলা অনুষদের ডিন অধ্যাপক আবদুল বাছির।

তিনি বলেন, '২০২১-২২ সেশনে 'ঘ ইউনিট' ভর্তি পরীক্ষা নেওয়া হবে। পূর্ববর্তী সাধারণ ভর্তি কমিটির বিশেষ সভার  সিদ্ধান্তের আলোকে ২০২২-২৩ শিক্ষাবর্ষ থেকে ১ম বর্ষ স্নাতক (সম্মান ) শ্রেণিতে ভর্তি পরীক্ষা পুনর্গঠিত ৪টি ( চার ) ইউনিটের মাধ্যমে অনুষ্ঠিত হবে। ভর্তি পরীক্ষার পুনর্গঠিত ৪টি (চার ) ইউনিট হলো—কলা , আইন ও সামাজিক বিজ্ঞান ইউনিট; বিজ্ঞান ইউনিট; ব্যবসায় শিক্ষা ইউনিট এবং চারুকলা ইউনিট।

এসময় ২০২১-২২ সেশনের ভর্তি পরীক্ষা নিয়ে কোনও আলোচনা হয়েছে কিনা জানতে চাইলে তিনি বলেন, 'সার্বিক প্রস্তুতির বিষয়ে আলোচনা হয়েছে। তবে ভর্তি পরীক্ষার তারিখ বা সময় নিয়ে কোনও আলোচনা হয়নি।

সভায় উপাচার্যের সভাপতিত্বে আরও উপস্থিত ছিলেন  প্রো-ভাইস চ্যান্সেলর ( প্রশাসন ) অধ্যাপক ড . মুহাম্মদ সামাদ , প্রো-ভাইস চ্যান্সেলর ( শিক্ষা ) অধ্যাপক ড . এ এস এম মাকসুদ কামাল, কোষাধ্যক্ষ অধ্যাপক মমতাজ উদ্দিন আহমেদ, বিভিন্ন অনুষদের ডিন, বিভিন্ন বিভাগের চেয়ারম্যান এবং বিভিন্ন ইনস্টিটিউটের পরিচালক।

উল্লেখ্য, বিজ্ঞান ও বিজনেস স্টাডিজ ইউনিটের ভর্তিচ্ছু শিক্ষার্থীরা বিভাগ/ইউনিট পরিবর্তনের জন্য ‘কলা, আইন ও সামাজিক বিজ্ঞান’ ইউনিটে ভর্তি পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ পাবে। এছাড়া, মানবিক শাখার শিক্ষার্থীরা বিজ্ঞান বা বাণিজ্য বিষয়ে ভর্তির জন্য ‘কলা, আইন ও সামাজিক বিজ্ঞান’ ইউনিটের ভর্তি পরীক্ষার সঙ্গেই গণিত/পরিসংখ্যান অথবা অর্থনীতি/হিসাব বিজ্ঞান অথবা পূর্বশর্তযুক্ত যে কোনও বিষয়ে পরীক্ষা দিতে পারবে।

/এমএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম