বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীকে সংঘবদ্ধ ধর্ষণের প্রতিবাদে মশাল মিছিল

বরিশাল প্রতিনিধি
২৪ ফেব্রুয়ারি ২০২২, ২১:৫১আপডেট : ২৪ ফেব্রুয়ারি ২০২২, ২১:৫১

গোপালগঞ্জের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (বশেমুরবিপ্রবি) শিক্ষার্থীকে সংঘবদ্ধ ধর্ষণের প্রতিবাদে মশাল মিছিল করেছেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) শিক্ষার্থীরা।

বৃহস্পতিবার (২৪ ফেব্রুয়ারি) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে থেকে মশাল মিছিল বের করা হয়। মিছিলটি বিশ্ববিদ্যালয়ের সামনের সড়ক প্রদক্ষিণ করে ক্যাম্পাসে প্রবেশ করে। এরপর একাডেমিক ভবনের সামনে গিয়ে শেষ হয়। এ সময় সেখানে সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য দেন মৃত্তিকা ও পরিবেশ বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী সুজয় শুভসহ অন্যান্যরা।

তারা বলেন, বিশ্ববিদ্যালয়ে পড়তে এসে একজন শিক্ষার্থী সংঘবদ্ধ ধর্ষণের শিকার হবেন, তা কোনোভাবেই মানা যায় না। শুধু বিশ্ববিদ্যালয় নয়, গোটা দেশের কোনও স্থানকে আমরা নারীর জন্য নিরাপদ বানাতে পারিনি। এটি জাতির জন্য লজ্জার। নারীর প্রতি সামাজিক দৃষ্টিভঙ্গিতে পরিবর্তন আনতে পারিনি আমরা। নারীকে হেয় করার মধ্য দিয়ে এই সমাজ নিজেকে খাটো করছে প্রতিনিয়ত। নারীর প্রতি এই নেতিবাচক দৃষ্টিভঙ্গির পরিবর্তন আনতে না পারলে শুধু ফাঁসি দিয়ে ধর্ষণ বন্ধ করা সম্ভব নয়, ধর্ষণ প্রতিরোধে দরকার সর্বাত্মক সামাজিক আন্দোলন।

জানা গেছে, বুধবার (২৩ ফেব্রুয়ারি) রাত ৯টা ২৫ মিনিটে গোপালগঞ্জ জেলা স্কুলের নির্মাণাধীন ভবনে সংঘবদ্ধ ধর্ষণের ঘটনাটি ঘটে। ভুক্তভোগী শিক্ষার্থী তার বন্ধুর সঙ্গে গোপালগঞ্জ সদরের নবীনবাগ হেলিপ্যাডের সামনে থেকে হেঁটে যাচ্ছিলেন। পথিমধ্যে তাদের অটোতে তুলে নেওয়া হয়। পরে ৭/৮ জন মিলে তাদের গোপালগঞ্জ জেলা স্কুলের নির্মাণাধীন ভবনে নিয়ে যায়। সেখানে বন্ধুকে মারধর করে ওই শিক্ষার্থীকে সংঘবদ্ধ ধর্ষণ করা হয়। এ ঘটনায় এখন পর্যন্ত তিন জনকে গ্রেফতার করেছে পুলিশ।

/এএম/ 
সম্পর্কিত
পাঁচ বিশ্ববিদ্যালয় কেন অস্থির, কারা করছে আন্দোলন
বরিশাল বিশ্ববিদ্যালয়ে চলছে শাটডাউন, প্রতি কক্ষে শিক্ষকদের তালা
বরিশাল বিশ্ববিদ্যালয়ে উপাচার্যকে অবাঞ্ছিত ঘোষণা, কমপ্লিট শাটডাউনের ডাক
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম