ইউক্রেনে রাশিয়ার হামলার প্রতিবাদে রাবি শিক্ষকের নীরব পদযাত্রা

রাবি প্রতিনিধি
০৮ মার্চ ২০২২, ১৬:৫৯আপডেট : ০৮ মার্চ ২০২২, ১৬:৫৯

ইউক্রেনে রাশিয়ার হামলার প্রতিবাদে ও দেশটির জনগণের প্রতি সংহতি জানিয়ে নীরব পদযাত্রা করেছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের অধ্যাপক ফরিদ উদ্দিন খান। মঙ্গলবার (৮ মার্চ) সকালে বিশ্ববিদ্যালয়ের শহীদ শামসুজ্জোহা চত্বর থেকে পদযাত্রাটি শুরু হয়ে নগরীর সাহেব বাজার জিরো পয়েন্টে গিয়ে শেষ হয়।

এ সময় অধ্যাপক ফরিদ উদ্দিনের সঙ্গে সংহতি জানিয়ে বিভাগের শিক্ষার্থী সজল শেখর কুণ্ড, রাজিবুল আলম, নীরব মামুন, নাঈম মাহমুদ, ফিরোজ আনাম প্রমুখ অংশ নেন।

পদযাত্রার বিষয়ে জানতে চাইলে অধ্যাপক ফরিদ উদ্দিন খান বলেন, ‘ইউক্রেন-রাশিয়ার এই যুদ্ধ যদি চলমান থাকে তাহলে প্রচুর মানুষ ক্ষুধায় মারা যাবে। একজন বিবেকবান মানুষ হিসেবে আমি মনে করি, যুদ্ধ এড়িয়ে চলা উচিত। পৃথিবীর সব ডিকশনারি থেকে ‘‘যুদ্ধ’’ শব্দটা মুছে ফেলা উচিত। আমরা শান্তি চাই, একটি সুন্দর পৃথিবী চাই।’

তিনি আরও বলেন, ‘সভ্যতার সবচেয়ে বড় শত্রু আমাদের মানবতাকে হানা দিয়েছে। শুধু আজ ইউক্রেন না সারা বিশ্বে যে যুদ্ধ হচ্ছে তার প্রতিবাদস্বরূপ আজকের কর্মসূচিতে দাঁড়িয়েছি। আমরা চাই, অবিলম্বে এই যুদ্ধ বন্ধ হোক। কারণ এই যুদ্ধে প্রচুর ‘‘সিভিলিয়ান’’ আক্রান্ত হচ্ছে। ছোট বাচ্চা থেকে শুরু করে বয়স্ক মানুষরাও আক্রান্ত হচ্ছে। ইউক্রেনবাসীর জন্য দুঃখ প্রকাশ করছি এবং তাদের সঙ্গে একাত্মতা প্রকাশ করছি।’

এর আগে গতকাল সোমবার রাতে তিনি নিজের ফেসবুক অ্যাকাউন্টে ইউক্রেন-রাশিয়া যুদ্ধের প্রতিবাদ জানিয়ে নীরব প্রতিবাদ করার কথা জানান।

/এফআর/
সম্পর্কিত
সেন্ট পিটার্সবার্গের তেল টার্মিনালে ইউক্রেনের হামলা
রুশ হামলার পর ট্রাম্পের কাছে প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র চাইলেন জেলেনস্কি
ইউক্রেনজুড়ে রাশিয়ার বড় ধরনের হামলায় নিহত ৯, আহত অর্ধশতাধিক
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক