ইসলামী বিশ্ববিদ্যালয়ের সেই প্রাধ্যক্ষের পদত্যাগ

ইবি প্রতিনিধি
০৮ মার্চ ২০২২, ১৮:৩৩আপডেট : ০৮ মার্চ ২০২২, ১৮:৩৩

অবশেষে ব্যক্তিগত কারণ দেখিয়ে ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব হলের প্রাধ্যক্ষ অধ্যাপক ড. নিলুফা আক্তার বানু পদত্যাগপত্র জমা দিয়েছেন। পরবর্তী সিদ্ধান্ত না আসা পর্যন্ত হলের সিনিয়র আবাসিক শিক্ষক রেজাউল করিম শিমুল তার দায়িত্ব পালন করবেন। মঙ্গলবার (৮ মার্চ) হল কর্তৃপক্ষ বিষয়টি নিশ্চিত করেছেন।

বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. মাহবুবুর রহমান বলেন, ‘গতকাল সোমবার ব্যক্তিগত কারণ দেখিয়ে তিনি পদত্যাগপত্র জমা দিয়েছেন। আপাতত হাউস টিউটররা হল চালাবেন। উপাচার্য মহোদয় ক্যাম্পাসে ফিরে পরবর্তী সিদ্ধান্ত জানাবেন।’

রবিবার রাতে অসদাচরণের অভিযোগ তুলে নিলুফা আক্তারের পদত্যাগের দাবিতে আন্দোলন শুরু করেন ওই হলের আবাসিক ছাত্রীরা। প্রায় দুই ঘণ্টা পর বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের আশ্বাসে তারা আন্দোলন স্থগিত করেন। সোমবার দুপুরে হলের আবাসিক ছাত্রীরা বিশ্ববিদ্যালর উপ-উপাচার্যের কাছে ২৫টি অভিযোগ সংবলিত একটি অভিযোগপত্র  জমা দেন।

/এমএএ/
সম্পর্কিত
পার্বত্যমন্ত্রী দীপেনের পদত্যাগের নেপথ্যে কী
দীপেন দেওয়ানের পদত্যাগপত্র প্রত্যাহারের দাবিতে রাঙামাটিতে বিক্ষোভ
পদত্যাগপত্রে যা লিখেছেন দীপেন দেওয়ান
সর্বশেষ খবর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম