স্বাধীনতা দিবসে ‘অগ্নিসেতুর’ বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় কর্মসূচি

গণ বিশ্ববিদ্যালয় প্রতিনিধি
২৬ মার্চ ২০২২, ১৮:১৪আপডেট : ২৬ মার্চ ২০২২, ১৮:১৪

মহান স্বাধীনতা দিবস উপলক্ষে সাভারের গণ বিশ্ববিদ্যালয়ের (গবি) সংকৃতিক সংগঠন ‘অগ্নিসেতু সাংস্কৃতিক পরিষদ’ জাতীয় স্মৃতিসৌধ প্রাঙ্গণে বিনামূল্যে রক্তের গ্রুপ পরীক্ষা করেছে।

শনিবার (২৬ মার্চ) সকাল ৭টা থেকে শুরু করে দুপুর ২টা পর্যন্ত সংগঠনটি কর্মসূচি পালন করে। এ সময় নিজস্ব অর্থায়নে ১০০ জনের রক্তের গ্রুপ বিনামূল্যে পরীক্ষা করা হয়।

সংগঠনের সভাপতি মঞ্জুরুল মিঠু বলেন, আমরা সর্বদা সাংস্কৃতিক, মানবিক ও সামাজিক কাজে প্রত্যয়ী। সেই ধারাবাহিকতায় আমাদের আজকের এই আয়োজন। করোনার দীর্ঘ বিরতির পর এই অনুষ্ঠানের মধ্য দিয়ে অগ্নিসেতুর সদস্যদের মধ্যে এক নতুন উদ্যম দেখা গেছে। আগামী দিনে আমাদের আরও কিছু কর্মসূচি বাস্তবায়নের পরিকল্পনা রয়েছে। এতে সবার সহযোগিতা কামনা করছি।

সাধারণ সম্পাদক সানজিদা সিঁথি বলেন, স্বাধীনতা দিবস উপলক্ষে আমরা ১০০ জনের রক্তের গ্রুপ বিনামূল্যে পরীক্ষা করে দিই। স্বাধীনতা দিবসে এমন মহৎ কাজ আমরা ভালোভাবে শেষ করতে পেরেছি বলে খুবই ভালো লাগছে। সামনের দিনগুলোতে সবাই আমাদের পাশে থাকবেন, এই প্রত্যাশা করছি।

২০১৭ সালে গণ বিশ্ববিদ্যালয়ে যাত্রা শুরু করা এই সংগঠনটি বিনামূল্যে রক্ত পরীক্ষা কর্মসূচি শুরুর আগে জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করে। এ সময় উপস্থিত ছিলেন সংগঠনের উপদেষ্টা শহীদুল ইসলাম মল্লিক, কেন্দ্রীয় সম্পাদক অরূপ দাস শ্যাম ও সাবেক সভাপতি হোসাইনুল আরেফিন সেতু-সহ সংগঠনের সদস্যরা।

/এএম/
সম্পর্কিত
জুলাই সনদ অক্ষরে অক্ষরে বাস্তবায়ন করতে চাই: চিফ হুইপ 
সুশাসন নিশ্চিতে নিরপেক্ষ প্রশাসনের বিকল্প নেই: রিজভী
বাংলাদেশের স্বাধীনতা দিবস উপলক্ষে অনুষ্ঠানে কেক কাটলেন পাকিস্তানের মন্ত্রী
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম