অনলাইনে শুরু হচ্ছে চলচ্চিত্র উৎসব

সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়
২৭ মার্চ ২০২২, ১৮:৪৫আপডেট : ২৭ মার্চ ২০২২, ১৯:৪০

অনলাইনে অন্তর্জাল চলচ্চিত্র উৎসবের দ্বিতীয় আসর শুরু হচ্ছে। আগামী সোমবার (২৮ মার্চ) সন্ধ্যা ৬টায় অনলাইনে সিলেট কৃষি বিশ্ববিদ্যালয় চলচ্চিত্র সংসদের আয়োজনে অন্তর্জাল চলচ্চিত্র উৎসবের উদ্বোধনী অনুষ্ঠান শুরু হবে। এতে উপস্থিত থাকবেন অংশগ্রহণকারী চলচ্চিত্র নির্মাতাসহ সংগঠনটির উপদেষ্টা ও সদস্যবৃন্দ।

তিন দিনব্যাপী উৎসবে ২৫টি নির্বাচিত চলচ্চিত্র অনলাইনে প্রদর্শন শেষে আগামী বুধবার সমাপ্ত হবে। এছাড়া তরুণ নির্মাতাদের নিয়ে একটি ওয়েবিনার ও অন্যান্য অতিথিদের সঙ্গে আলোচনা অনুষ্ঠিত হবে। উৎসবের সব আয়োজন প্রতিদিন সন্ধ্যার পর চলচ্চিত্র সংসদের ফেসবুক পেজ facebook.com/saufsofficial থেকে সরাসরি উপভোগ করা যাবে।

সিলেট কৃষি বিশ্ববিদ্যালয় চলচ্চিত্র সংসদের সভাপতি সব্যসাচী নিলয় বলেন, অন্তর্জাল চলচ্চিত্র উৎসব একটি অনলাইনভিত্তিক আয়োজন। মূলত বাংলাদেশি চলচ্চিত্রগুলো এই উৎসবে প্রদর্শন করা হয়। আশা করি, গত বছরের মতো এবারও উৎসবটি দর্শকদের মন ছুঁয়ে যাবে।

এবারের আসরে বিচারকের দায়িত্ব পালন করছেন চলচ্চিত্র নির্মাতা মোক্তাদির ইবনে সালাম ও নির্মাতা রহমতউল্লাহ তুহিন। উৎসব শেষে জুরি সদস্যদের মতামতের ভিত্তিতে সেরা তিন চলচ্চিত্রকে পুরস্কৃত করা হবে।

২০২০ সালে করোনা মহামারিকালীন ঘরবন্দি মানুষকে বিনোদন দিতে এবং তরুণ সৃজনশীল নির্মাতাদের উৎসাহ দিতে অনলাইনে অন্তর্জাল চলচ্চিত্র উৎসবের যাত্রা শুরু করে সিলেট কৃষি বিশ্ববিদ্যালয় চলচ্চিত্র সংসদ।

/এএম/
সম্পর্কিত
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম