দুই কৃষকের আত্মহত্যায় প্ররোচনাকারীর শাস্তি দাবি

রাবি প্রতিনিধি
৩০ মার্চ ২০২২, ১৫:১২আপডেট : ৩০ মার্চ ২০২২, ১৫:১৭

রাজশাহীর গোদাগাড়ী উপজেলায় জমিতে সেচের পানি না পাওয়ায় দুই আদিবাসী কৃষকের আত্মহত্যার ঘটনায় প্ররোচনাকারীর শাস্তির দাবি জানিয়েছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) শিক্ষার্থীরা। 

বুধবার (৩০ মার্চ) বেলা ১১টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় লাইব্রেরির সামনে এক মানববন্ধন কর্মসূচি থেকে তারা এই দাবি জানান।

মানববন্ধনে ফোকলোর বিভাগের সহযোগী অধ্যাপক আমিরুল ইসলাম কনক বলেন, বরেন্দ্র উন্নয়ন প্রকল্পের অন্তর্ভুক্ত সেচ প্রকল্পটির দায়িত্বে থাকা সাখাওয়াত হোসেনের কাছে পানি চাইতে গেলে তাদেরকে (আদিবাসী কৃষক) বিষ খেতে বলেন। তারা এই অপমান সহ্য করতে না পেরে দুঃখে বিষ পানে আত্মহত্যা করেন। এটা কাঠামোগত হত্যা। আমরা আগে পানি ব্যবস্থাপনার সুষ্ঠু সমাধান চাই এবং সাখওয়াত হোসেনকে দ্রুত গ্রেফতারের দাবি জানাই।

রাবি শাখা ছাত্র ইউনিয়নের সভাপতি শাকিলা খাতুন বলেন, সেচের পানি না পাওয়ার কারণে আত্মহত্যা করেছেন দুই আদিবাসী কৃষক। স্থানীয় এক আওয়ামী লীগ নেতার প্ররোচনায় তারা আত্মহত্যা করেছেন। সেচের দায়িত্বে ছিলেন ওই আওয়ামী লীগ নেতা। একজন কৃষকের সর্বোচ্চ প্রতিবাদ তিনি তার জীবন দিয়ে করে গেছেন। আমরা এই পরিবারকে ক্ষতিপূরণ দেওয়ার দাবি জানাই এবং নিরাপত্তা দেওয়ার দাবি জানাই। এই সিন্ডিকেট ব্যবসায়ীকে দ্রুত গ্রেফতার এবং বিচারের দাবি জানাচ্ছি। পুলিশ সাখাওয়াতকে এক সপ্তাহের মধ্যেও গ্রেফতার করতে পারেনি। এমনকি প্রথম দিকে মামলাও নেয়নি।

মানববন্ধনে সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট রাবি শাখার আহ্বায়ক রিদম শাহরিয়ারের সঞ্চালনায় আদিবাসী শিক্ষার্থী ধনেশ টুডু, সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্টের মজিবুর রহামান, রাজশাহী নিউ ডিগ্রি কলেজের শিক্ষার্থী মার্ক বাস্কে, রাবি শিক্ষার্থী বিজয় চাকমা, ফরিদা ইয়াসমিন, রাবি বিপ্লবী ছাত্র মৈত্রী রাবি শাখার আহ্বায়ক রনজু হাসানসহ রাজশাহীর বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের অর্ধশতাধিক শিক্ষক-শিক্ষার্থী উপস্থিত ছিলেন।

প্রসঙ্গত, গত ২৩ মার্চ গোদাগাড়ী উপজেলার দুই আদিবাসী কৃষক অভিনাথ মার্ডি ও রবি মার্ডি ধানক্ষেতে পানি না পেয়ে কীটনাশক খেয়ে আত্মহত্যা করেন। এ ঘটনার পর নলকূপ অপারেটর সাখাওয়াত হোসেনের বিরুদ্ধে আত্মহত্যার প্ররোচণার মামলা হয়।

/এসএইচ/
সম্পর্কিত
এবার রুমিন ফারহানার বিরুদ্ধে মানববন্ধন ও বিক্ষোভ হেফাজতের
ছয় দফা দাবিতে নিষিদ্ধ ছাত্রলীগের মৌন মানববন্ধন
‘ভঙ্গুর রাষ্ট্র ব্যবস্থা ধর্ষণের বিচার করতে পারছে না’
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম