সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ে ফিশারিজ কার্নিভাল শুরু

সিকৃবি প্রতিনিধি
৩১ মার্চ ২০২২, ১৯:২০আপডেট : ৩১ মার্চ ২০২২, ১৯:২০

সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ে (সিকৃবি) মাৎস্য বিজ্ঞান অনুষদীয় ছাত্র সমিতির আয়োজনে শুরু হয়েছে ‘ফিশারিজ কার্নিভাল’। বৃহস্পতিবার (৩১ মার্চ) দুপুর ১২টায় দুই দিনব্যাপী কার্নিভালের উদ্বোধন করা হয়েছে।

এ সময় বিশ্ববিদ্যালয়ের মাৎস্য বিজ্ঞান অনুষদ ভবন প্রাঙ্গণ থেকে একটি বর্ণিল শোভাযাত্রা বের করা হয়। এতে উপস্থিত ছিলেন মাৎস্য বিজ্ঞান অনুষদের শিক্ষক-শিক্ষার্থী ও কর্মকর্তা-কর্মচারীবৃন্দ। বিভিন্ন মাছের ছবি অঙ্কিত ব্যানার-ফেস্টুন, নানা ধরনের মাছ ধরার সরঞ্জাম নিয়ে শোভাযাত্রায় অংশ নেন শিক্ষার্থীরা। 

শোভাযাত্রাটি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস ও প্রধান গেট প্রদক্ষিণ করে মাৎস্য বিজ্ঞান অনুষদ ভবনে এসে শেষ হয়। শোভাযাত্রা পরবর্তী সংক্ষিপ্ত আলোচনায় বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের ছাত্র পরামর্শ ও নির্দেশনা দফতরের পরিচালক অধ্যাপক মো. মোস্তফা সামছুজ্জামান, মাৎস্য বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. মৃত্যুঞ্জয় কুন্ড, ফিশারিজ কার্নিভাল ২০২২-এর আহ্বায়ক অধ্যাপক ড. সোহেল মিয়া, মাৎস্য বিজ্ঞান অনুষদীয় ছাত্র সমিতির সহ-সভাপতি আশিকুর রহমান শ্রাবণ ও সাধারণ সম্পাদক গোলাম কিবরিয়া সুমন।

আলোচনা অনুষ্ঠানে বক্তারা বলেন, মাৎস্য বিজ্ঞান অনুষদের বাৎসরিক আয়োজন ফিশারিজ কার্নিভাল নিয়মিতভাবে আয়োজিত হলেও করোনার কারণে ক্যাম্পাস বন্ধ থাকায় গত দুই বছর হয়নি। দীর্ঘ বন্ধের পর অনুষদের শিক্ষক-শিক্ষার্থীকে নিয়ে ফিশারিজ কার্নিভালের আয়োজন করা হয়েছে।

শুক্রবার সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের প্রশাসন ভবন প্রাঙ্গণে ফিশারিজ কার্নিভালের দ্বিতীয় পর্ব সাংস্কৃতিক পরিবেশনা অনুষ্ঠিত হবে। এতে অংশ নেবেন অনুষদের শতাধিক শিক্ষার্থী।

/এএম/
সম্পর্কিত
সর্বশেষ খবর
দায়িত্ব ছাড়া প্রসঙ্গে যা বললেন ড. খলিলুর রহমান
দায়িত্ব ছাড়া প্রসঙ্গে যা বললেন ড. খলিলুর রহমান
প্রধানমন্ত্রীর কার্যালয়ের লাল টেলিফোনের তার চুরি, গ্রেফতার ২
প্রধানমন্ত্রীর কার্যালয়ের লাল টেলিফোনের তার চুরি, গ্রেফতার ২
কর্মকর্তাদের কলম বিরতির নির্দেশনা নেই: ইসলামী ব্যাংকের ভারপ্রাপ্ত এমডি
কর্মকর্তাদের কলম বিরতির নির্দেশনা নেই: ইসলামী ব্যাংকের ভারপ্রাপ্ত এমডি
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী