চাকরিতে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী কোটা পুনর্বহালের দাবিতে সমাবেশ

ঢাবি প্রতিনিধি
০২ এপ্রিল ২০২২, ২০:০৬আপডেট : ০২ এপ্রিল ২০২২, ২০:০৮

সকল ধরনের চাকরিতে ৫ শতাংশ কোটা পুনর্বহালের দাবিতে মিছিল ও সমাবেশ করেছে আদিবাসী কোটা সংরক্ষণ পরিষদ।

শনিবার (২ এপ্রিল) বিকালে রাজধানীর শাহবাগ থেকে মিছিল বের করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্য ঘুরে জাতীয় জাদুঘরের সামনে সমাবেশ করে তারা।

সমাবেশে বক্তারা বলেন, ৪০তম বিসিএস পরীক্ষার চূড়ান্ত ফলাফলে ১,৯৬৩ জনকে বিভিন্ন ক্যাডারে নিয়োগের জন্য সুপারিশ করা হয়েছে। কিন্তু এ ফলাফলে আমরা হতাশ ও অসন্তুষ্ট। কারণ এ নিয়োগে কোনও ক্যাডারে আদিবাসী কোনও প্রার্থীকে সুপারিশ করা হয়নি। তাদের কাউকে এখানে বিবেচনায় আনা হয়নি।

আদিবাসী কোটা সংরক্ষণ পরিষদের সভাপতি অন্ত ধামাই বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২০১৮ সালে কোটা বাতিলের সিদ্ধান্তের পর আমাদের আশ্বস্ত করেছিলেন—আদিবাসী প্রার্থী থাকলে তাদের সবসময় অগ্রাধিকার দেওয়া হবে। কিন্তু সে প্রতিশ্রুতির প্রতিফলন হয়নি। বিষয়টি আমাদের অত্যন্ত হতাশ ও অবাক করেছে। আমরা আদিবাসী কোটা সংরক্ষণ পরিষদের পক্ষ থেকে আদিবাসীদের জন্য ৫% কোটা পুনর্বহালের জানাচ্ছি।’ চাকরিতে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী কোটা পুনর্বহালের দাবিতে সমাবেশ

সংগঠনের সাধারণ সম্পাদক অলিক মৃ’র সঞ্চালনায়  সভাপতি আরও বলেন, ‘সরকারি চাকরিতে ২০১৮ সালে কোটা পদ্ধতি বাতিল করা হলেও প্রতিবন্ধী, ক্ষুদ্র নৃ-গোষ্ঠী এবং অনগ্রসর জাতিগোষ্ঠীর উন্নয়ন ও কর্মসংস্থানে নতুন নীতিমালা প্রণয়নের কাজ চলছে। আমরা সে নীতিমালার মুখ আজও দেখিনি। এভাবে চলতে থাকলে পরের বিসিএস ও সরকারি অন্যান্য পরীক্ষাতেও আদিবাসীদের সুপারিশ না পাওয়ার আশঙ্কা তৈরি হয়েছে। তাই শুধু প্রধানমন্ত্রীর মৌখিক আশ্বাসে আমরা সন্তুষ্ট নই।

১ম ও ২য় শ্রেণির সরকারি নিয়োগ পরীক্ষায় ক্ষুদ্র নৃ-গোষ্ঠী কোটা নিশ্চিত করে অবিলম্বে একটি নীতিমালা প্রণয়নের দাবি করেন তারা।

/এমএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
জয়পুরহাটে বজ্রাঘাতে প্রাণ হারালেন ২ জন
জয়পুরহাটে বজ্রাঘাতে প্রাণ হারালেন ২ জন
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম