সেহরিতে জাবির ছাত্রীহলে পচা ভাত পরিবেশনের অভিযোগ

জাবি প্রতিনিধি 
০৪ এপ্রিল ২০২২, ১০:২১আপডেট : ০৪ এপ্রিল ২০২২, ১০:২৪

সেহরিতে পচা ভাত পরিবেশনের প্রতিবাদ ও খাবারের মানোন্নয়নের দাবিতে মানববন্ধন করেছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) ফজিলাতুন্নেছা হলের আবাসিক শিক্ষার্থীরা। রবিবার (৩ মার্চ) হলের সামনে তারা এ প্রতিবাদ জানান। 

এসময় শিক্ষার্থীরা ক্যান্টিন চালু করা, ডাইনিংয়ের খাবারের মান বাড়ানো, ইলেকট্রিক সমস্যার সমাধান, আসবাবপত্র সমস্যার সমাধান, হল সুপারের কর্তৃত্ববাদী আচরণ বন্ধের দাবি জানান।  

শিক্ষার্থীরা অভিযোগ করেন, প্রায় দুই সপ্তাহ ধরে হলের ক্যান্টিন বন্ধ রয়েছে। হলের ডাইনিংয়ের খাবারের মান খুবই খারাপ। প্রথমদিনের সেহরিতে ডাইনিংয়ে পঁচা ভাত পরিবেশন করা হয়েছে বলে অভিযোগ করেন শিক্ষার্থীরা।

তারা আরও অভিযোগ করেন, হল প্রভোস্ট শিক্ষার্থীদের অসুবিধার কোনও খোঁজ রাখেন না। হল সুপার শিক্ষার্থীদের সঙ্গে খারাপ আচরণ করেন।

আবাসিক হলের শিক্ষার্থী ও চারুকলা বিভাগের ৪৪ ব্যাচের ছাত্রী মুমু বলেন, ‘হল প্রশাসন আমাদের দেখভাল করে না। তাদের কাছে কোনও সমস্যা প্রতিকার চাইলে নতুন হলের দোহাই দিয়ে তা ফেলে রাখে। হল সুপার কর্তৃত্ববাদী আচারণ করেন। তাদের কর্তৃত্ববাদী আচরণ পরিবর্তন করতে হবে। এছাড়া পচা-বাসি মানহীন খাবার খেয়ে আমাদের বাঁচা সম্ভব না।  

ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং বিভাগের ৪৭ ব্যাচের শিক্ষার্থী উপমা বলেন, ‘হলের ডাইনিংয়ের খাবারের মান খুবই নিন্মমানের৷ এই  বিষয়ে অভিযোগ করলে হল সংশ্লিষ্ট কর্মকর্তারা বলেন, সমস্যা হলে রান্না করে খাও। হয়তো তারা খাবারের মান ঠিক করবেন, নয়তো রাতে হলের গেট খোলা রাখতে হবে ৷ যাতে বাইরে থেকে খেয়ে আসতে পারি। কারণ পচা খাবার খেয়ে রোজা রাখা সম্ভব না।’

ফজিলাতুন্নেছা হলের প্রাধ্যক্ষ এটিএম আতিকুর রহমান বলেন, হলের সমস্যার কথা শিক্ষার্থীরা আমাকে আগে জানাননি। আমি মাত্র জানলাম। শিক্ষার্থীদের সঙ্গে আলোচনা করে দ্রুত এর সমাধান করা হবে বলে জানান তিনি। 

/টিটি/
সম্পর্কিত
পাঁচ বিশ্ববিদ্যালয় কেন অস্থির, কারা করছে আন্দোলন
এবার জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে প্রশাসনিক ভবনে তালা দিলেন শিক্ষার্থীরা
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীকে ধর্ষণচেষ্টার ঘটনা তদন্তে কমিটি গঠন
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম