বিশ্ববিদ্যালয়ের ভাবমূর্তি ক্ষুণ্ন করায় ১১ শিক্ষার্থীকে বহিষ্কার করেছে জবি

জবি প্রতিনিধি
০৪ এপ্রিল ২০২২, ১৬:২৬আপডেট : ০৪ এপ্রিল ২০২২, ১৭:১৭

বিশ্ববিদ্যালয়ের ভাবমূর্তি ক্ষুণ্ন করায় জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) ১১ শিক্ষার্থীকে সাময়িক বহিষ্কার করা হয়েছে। সোমবার (৪ এপ্রিল) বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ, তথ্য ও প্রকাশনা দফতর থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, দেশের সার্বভৌমত্ব ক্ষতিগ্রস্ত করাসহ দেশের ভাবমূর্তি ক্ষুণ্ন করা, আইন শৃঙ্খলার অবনতি ঘটানো ও বিভিন্ন স্থানে সরকারবিরোধী স্লোগান দিয়ে জনগণের মধ্যে ভীতি সঞ্চার করা এবং ২৬ মার্চ মহান স্বাধীনতা দিবসকে কেন্দ্র করে বিভিন্ন ধরনের অন্তর্ঘাতমূলক কাজের মাধ্যমে দেশে অরাজকতা সৃষ্টি করে বিশ্ববিদ্যালয়ের ভাবমূর্তি ক্ষুণ্ন করায় দায়ে তাদের পুনরাদেশ না দেওয়া পর্যন্ত জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার দফতরের অফিস আদেশ অনুযায়ী বহিষ্কার করা হয়েছে।

বহিষ্কৃতরা হলেন ২০১৮-২০১৯ শিক্ষাবর্ষের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী ইব্রাহীম আলী, ২০১৮-২০১৯ শিক্ষাবর্ষের ইতিহাস বিভাগের শিক্ষার্থী ইসরাফিল হোসেন, ২০১৯-২০২০ শিক্ষাবর্ষের সংগীত বিভাগের শিক্ষার্থী আল মামুন রিপন,  ২০১৮-২০১৯ শিক্ষাবর্ষের লোকপ্রশাসন বিভাগের মো. মেহেদী হাসান, ২০২০-২০২১ শিক্ষাবর্ষের হিসাববিজ্ঞান বিভাগের শিক্ষার্থী মো. রওসন উল ফেরদৌস, ২০১৯-২০২০ শিক্ষাবর্ষের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী মো. মেহেদী হাসান, ২০২০-২০২১ শিক্ষাবর্ষের বাংলা বিভাগের শিক্ষার্থী শ্রাবণ ইসলাম রাহাত, ২০১৭-২০১৮ শিক্ষাবর্ষের ব্যবস্থাপনা বিভাগের শিক্ষার্থী মো. ফাহাদ হোসেন, ২০১৯-২০২০ শিক্ষাবর্ষের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী মো. ওবায়দুল ইসলাম, ২০২০-২০২১ শিক্ষাবর্ষের হিসাব বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী মো. শাহিন ইসলাম ও ২০২০-২০২১ শিক্ষাবর্ষের প্রাণিবিদ্যা বিভাগের শিক্ষার্থী আব্দুর রহমান অলি।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. মোস্তফা কামাল বলেন, ‌‘রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকায় পুলিশ ওই শিক্ষার্থীদের গ্রেফতার করে। এতে বিশ্ববিদ্যালয়ের সুনাম নষ্ট হওয়ায় একটি কমিটি করা হয়। কমিটি তাদের সাময়িক বহিষ্কার করেছে।’

উল্লেখ্য, গত ২৪ মার্চ গেন্ডারিয়া থানার অন্তর্গত ধূপখোলার ১৬বি/১, দ্বীননাথ সেন রোডের একটি বাড়ির ফ্লাট থেকে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে ১২ শিক্ষার্থীকে গ্রেফতার করে কোতোয়ালি জোন পুলিশ। অভিযানে আটক শিক্ষার্থীদের কাছ থেকে শিবির-সংশ্লিষ্ট কাগজপত্র, নিষিদ্ধ ধর্মীয় বই, মোবাইল, ল্যাপটপসহ বিভিন্ন জিনিসপত্র উদ্বার করা হয়। গ্রেফতারের পর আটককৃতদের আদালতে পাঠানো হলে তিন দিনের রিমান্ড মঞ্জুর করা হয়।

 

/আইএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম