জাবির লেকে পদ্মফুলের শোভা

জাবি প্রতিনিধি
১১ এপ্রিল ২০২২, ১৬:২৪আপডেট : ১১ এপ্রিল ২০২২, ১৬:২৪

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) সাতশ’ একরের ক্যাম্পাসে এক-তৃতীয়াংশ জায়গাজুড়ে রয়েছে জলাশয়। এখানে শীতে ভীড় করে অতিথি পাখি। আর বসন্তে ও গ্রীষ্মে ফোটে রঙবেরঙের ফুল। প্রকৃতিতে ঋতু বদলের সঙ্গে সঙ্গে বৈচিত্র্য আসে এর সৌন্দর্যে। একেক ঋতুতে একেক রূপ ধারণ করে এই ক্যাম্পাস।

গাছে গাছে দেখা দিয়েছে নতুন কুঁড়ি। লেকগুলোতে ফুটেছে নানান রঙের ফুল। সব ফুল ছাড়িয়ে চোখ আটকে যাচ্ছে একটি রঙিন ফুলে। নাম তার পদ্ম। ফুটন্ত লাল-গোলাপি পদ্ম, যা পথচারীদের মুগ্ধ করছে।

সাধারণত জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের দুটি লেকে পদ্মফুল ফোটে। এর একটি চৌরঙ্গীর পদ্ম ফোয়ারা লেক, অন্যটি জহির রায়হান মিলনায়তনের সামনের লেক। এতদিন পদ্ম ফোয়ারা লেক নিয়ে দর্শনার্থীদের আগ্রহ বেশি থাকলেও, হঠাৎ নজর কেড়েছে জহির রায়হান মিলনায়তনের সামনের লেক।

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের লেকে ফুটেছে পদ্মফুল

ক্যাম্পাস ঘুরে দেখা গেছে, চৌরঙ্গীর চারটি লেকের সবচেয়ে ছোটটিতেই আছে পদ্মফুল। ‘পদ্ম ফোয়ারা লেক’ নামে খ্যাত ছোট্ট এই জলাশয়ের পুরোটা জুড়ে আছে সাদা-গোলাপের মিশেলে দৃষ্টিনন্দন পদ্ম। এর কোনোটি ফুটে সৌন্দর্য বিলাচ্ছে, আবার কোনোটির কলি ফোটার অপেক্ষায়। লেকের ঠিক মাঝখানে আছে কৃত্রিম পদ্ম ফোয়ারা। লেকজুড়ে পদ্মের এমন অপরূপ সৌন্দর্য যেকোনও মানুষের হৃদয়কে নাড়া দেয়। তাইতো এর সৌন্দর্য উপভোগ করতে ভুলছে না প্রকৃতিপ্রেমিরা।

বিশ্ববিদ্যালয়ে ঘুরতে আসা আহসান হাবিব বলেন, ‘ক্যাম্পাসের পাশেই বাসা। ছুটির দিনে এখানে একটু স্বস্তির নিঃশ্বাস নিতে আসি। অসময়ে পদ্মফুল দেখে চোখ আটকে গেলো। মনে হচ্ছে গ্রামের পাশের নদীর ধারে দাঁড়িয়ে আছি।’

/আরকে/এসএইচ/
সম্পর্কিত
পাঁচ বিশ্ববিদ্যালয় কেন অস্থির, কারা করছে আন্দোলন
এবার জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে প্রশাসনিক ভবনে তালা দিলেন শিক্ষার্থীরা
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীকে ধর্ষণচেষ্টার ঘটনা তদন্তে কমিটি গঠন
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম