চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে রোজা-ঈদের ছুটি ২৪ দিন

চবি প্রতিনিধি
১১ এপ্রিল ২০২২, ২১:৩১আপডেট : ১১ এপ্রিল ২০২২, ২১:৩১

রমজান ও ঈদ উপলক্ষে আগামী ১৭ এপ্রিল থেকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) ছুটি শুরু হচ্ছে। ঈদের পর ১১ মে থেকে শুরু হবে ক্লাস। তবে তার আগেই ১৪ এপ্রিল পয়লা বৈশাখ থেকেই বন্ধ হচ্ছে এই উচ্চশিক্ষা প্রতিষ্ঠান। এ হিসাবে ২৪ দিন ছুটি শেষে বিশ্ববিদ্যালয় খুলবে।

সোমবার (১১ এপ্রিল) বিশ্ববিদ্যালয়ের একাডেমিক শাখার ডেপুটি রেজিস্ট্রার এসএম আকবর হোছাইন স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে ছুটির বিষয়টি জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘পবিত্র রমজান, মে দিবস, শবে কদর ও ঈদুল ফিতর উপলক্ষে ১৭ এপ্রিল থেকে ১০ মে পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের ক্লাস বন্ধ থাকবে।’

তবে ১৭ এপ্রিল ক্লাস বন্ধ হওয়ার আগে ১৫ ও ১৬ এপ্রিল বিশ্ববিদ্যালয়ের সাপ্তাহিক ছুটি পড়েছে। আর ১৪ এপ্রিল পয়লা বৈশাখ বাংলা নববর্ষ উপলক্ষে সরকারি ছুটি। ফলে ১৪ এপ্রিল থেকেই বন্ধ হচ্ছে ক্লাস।

বিশ্ববিদ্যালয় ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক এসএম মনিরুল হাসান বাংলা ট্রিবিউনকে বলেন, ‘এ সময়ে ছুটি থাকলেও প্রশাসনিক কার্যক্রম চলমান থাকবে। শিক্ষার্থীদের সুবিধার জন্য আবাসিক হল খোলা থাকবে। তবে শাটল ট্রেন চলাচল করবে বন্ধের শিডিউলে।’

/এএম/
সম্পর্কিত
ঈদের ছুটি শেষে আজ খুলছে অফিস-আদালত, ফিরছে কর্মব্যস্ততা
ঘরের হাঁড়িপাতিলের সঙ্গে কম্বল-বালিশও নিয়ে গেলো চোরেরা
আজ থেকে ঈদের ছুটি শুরু
সর্বশেষ খবর
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম